ডিএ

DA Arrears: সুপ্রিম নির্দেশে বকেয়া ডিএ! গ্রুপ অনুযায়ী কে কত টাকা পাবেন? জেনে নিন বিস্তারিত হিসেব

Nabanna Arrear Da Calculator App
Nabanna Arrear Da Calculator App

DA Arrears: রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে আশার আলো দেখা দিয়েছে। পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার (DA) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকারকে। যদিও রাজ্য সরকার এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো পদক্ষেপ বা বিজ্ঞপ্তি জারি করেনি, তবুও কর্মী মহলে জোর চর্চা শুরু হয়েছে—আদৌ এই টাকা মিললে কার অ্যাকাউন্টে কত ঢুকবে?

শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে বকেয়ার ২৫ শতাংশ মেটানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন কর্মী সংগঠনের হিসেবনিকেশ অনুযায়ী সম্ভাব্য বকেয়ার একটি চিত্র সামনে এসেছে।

Table of Contents

গ্রুপ অনুযায়ী বকেয়া টাকার পরিমাণ কত?

সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের হিসেব অনুযায়ী, পদমর্যাদা বা গ্রুপ ভেদে বকেয়া টাকার অঙ্কে বড় পার্থক্য রয়েছে। পঞ্চম বেতন কমিশনের আওতায় ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের নিরিখে মোট বকেয়ার একটি আনুমানিক হিসেব নিচে দেওয়া হলো (মনে রাখবেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এর ২৫ শতাংশ এখন দাবি করা হচ্ছে):

  • গ্রুপ ‘এ’ (Group A): উচ্চপদস্থ এই কর্মীদের মাথাপিছু মোট বকেয়ার পরিমাণ প্রায় ১৩ থেকে ১৩.৫ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
  • গ্রুপ ‘বি’ (Group B): এই ক্যাটাগরির বা প্রাইমারি লেভেলের ‘এ’ ক্যাটাগরির শিক্ষকদের ক্ষেত্রে বকেয়ার অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ৯ থেকে ৯.৫ লাখ টাকা।
  • গ্রুপ ‘বি’ (লোয়ার লেভেল): এই স্তরের কর্মীদের ক্ষেত্রে বকেয়া প্রায় ৬ লক্ষ টাকার কাছাকাছি।
  • গ্রুপ ‘ডি’ (Group D): চতুর্থ শ্রেণীর কর্মীদের ক্ষেত্রেও বকেয়া নেহাত কম নয়, যা মাথাপিছু ৩ থেকে ৩.৫ লাখ টাকা হতে পারে।

চাকরির সময়কাল ও বকেয়ার অঙ্ক

বকেয়া ডিএ পাওয়ার ক্ষেত্রে চাকরির সময়কাল বা ‘টেনিওর’ একটি বড় ফ্যাক্টর। হিসেবটি মূলত ২০০৮ সাল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে করা হচ্ছে।

  • পুরো মেয়াদ: যাঁরা ২০০৮ সালে চাকরিতে ছিলেন এবং ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত একটানা চাকরি করেছেন, তাঁদের বকেয়ার পরিমাণ সর্বোচ্চ হবে।
  • মাঝপথে অবসর: যদি কেউ ২০০৭ বা ২০০৮ সালে চাকরিতে ছিলেন কিন্তু ২০১৯ সালের আগেই অবসর নিয়েছেন, তাঁদের হিসেব হবে দুটি ধাপে। প্রথমত, কর্মরত অবস্থায় থাকাকালীন মূল বেতনের ওপর ভিত্তি করে বকেয়া ডিএ। দ্বিতীয়ত, অবসরের পর থেকে ২০১৯ সাল পর্যন্ত পেনশনের ওপর ভিত্তি করে ‘ডিয়ারনেস রিলিজ’ বা ডিআর (DR)।

রাজ্যের ওপর আর্থিক চাপ কত?

কর্মচারী সংগঠনগুলির দাবি এবং প্রাথমিক হিসেব অনুযায়ী, শুধুমাত্র এই ২৫ শতাংশ বকেয়া মেটাতেই রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় ১০ হাজার ৪০০ কোটি টাকা খরচ হতে পারে। বিশাল এই আর্থিক ধাক্কা সামলে রাজ্য সরকার কবে নাগাদ কর্মীদের মুখে হাসি ফোটায়, এখন সেটাই দেখার।

Share
Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>