WB Arrear DA Calculator: নতুন অর্ডার অনুযায়ী ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ হিসাব করে নিন
WB Arrear DA Calculator: অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। গত ১৩ই মার্চ, ২০২৬ তারিখে অর্থ দপ্তরের জারি করা নতুন বিজ্ঞপ্তি (No. 996-F(P2)) অনুযায়ী , রাজ্য সরকার বকেয়া মহার্ঘ ভাতা (DA Arrear) একাধিক পর্যায়ে মেটানোর সিদ্ধান্ত নিয়েছে ।
প্রথম পর্যায়ে (1st Phase), ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া DA প্রদান করা হবে । কিন্তু আপনার নির্দিষ্ট বেসিক পে (Basic Pay), জয়েনিং ডেট বা প্রমোশনের ভিত্তিতে ঠিক কত টাকা বকেয়া পাওনা হচ্ছে, তা ম্যানুয়ালি হিসাব করা বেশ সময়সাপেক্ষ এবং জটিল।
আপনাদের এই কাজটি সহজ করতেই আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন WB Govt DA Arrear Calculator (Phase 1)!
West Bengal Government DA Arrear Calculator
(Phase 1: For the period 01/01/2016 to 31/12/2019 as per Memo No. 996-F(P2))
Employee Details
Promotions / Pay Revisions
এই নতুন ক্যালকুলেটরের সুবিধা কী কী?
আমাদের এই ক্যালকুলেটরটি ১৩ই মার্চের বিজ্ঞপ্তির নিয়মাবলিকে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আপনি খুব সহজেই নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন:
- সঠিক হিসাব: ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত আপনার মোট বকেয়া DA কত হচ্ছে, তার নির্ভুল হিসাব ।
- কিস্তির বিভাজন: বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বকেয়া অর্থ দুটি সমান কিস্তিতে (মার্চ ২০২৬ এবং সেপ্টেম্বর ২০২৬) দেওয়া হবে । আমাদের ক্যালকুলেটর আপনাকে প্রতিটি কিস্তির আলাদা টাকার অঙ্ক দেখিয়ে দেবে।
- প্রমোশন এবং অবসরের হিসাব: এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার যদি কোনো প্রমোশন হয়ে থাকে বা আপনি যদি অবসর গ্রহণ করে থাকেন, সেই তথ্য ইনপুট করলে ক্যালকুলেটর স্বয়ংক্রিয়ভাবে সেই অনুযায়ী বকেয়া হিসাব করে নেবে।
- PDF ডাউনলোড: সম্পূর্ণ হিসাবের একটি বিস্তারিত রিপোর্ট আপনি PDF ফরম্যাটে ডাউনলোড করে নিজের কাছে সেভ করে রাখতে পারবেন।
বকেয়া DA প্রদান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- গ্রুপ এ, বি এবং সি (Group A, B, C): এই কর্মচারীদের বকেয়া DA-এর অর্থ সরাসরি তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা হবে । এই জমানো টাকা জমা হওয়ার তারিখ থেকে ২৪ মাস পর্যন্ত তোলা যাবে না (অবসর, মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্র ছাড়া) ।
- গ্রুপ ডি (Group D): গ্রুপ ডি কর্মচারীদের বকেয়া অর্থ নগদে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Accounts) জমা করা হবে ।
কীভাবে ব্যবহার করবেন?
উপরে দেওয়া ক্যালকুলেটরে আপনার জয়েনিং স্ট্যাটাস, ২০১৬ সালের জানুয়ারিতে (বা আপনার জয়েনিং ডেটে) আপনার Basic Pay কত ছিল এবং এই সময়ের মধ্যে কোনো প্রমোশন হয়েছে কি না, তা সঠিকভাবে ইনপুট করুন। এরপর “Calculate Arrear DA” বাটনে ক্লিক করলেই আপনার সামনে সম্পূর্ণ হিসাব চলে আসবে।
সরকারি কর্মচারীদের খবর, ফাইন্যান্স আপডেট এবং এই ধরনের আরও দরকারি টুলের আপডেট সবার আগে পেতে, এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে (Telegram Channel) যুক্ত হয়ে যান!