বিবিধ

Breaking News: ৫০ জন প্রাথমিক শিক্ষককে তলব সিবিআই এর, ডাকা হবে ৩৪৪ জন কে

Primary Posting Scam
Primary Posting Scam

Primary Posting Scam: পোস্টিং দুর্নীতি মামলায় ৫০ জন প্রাথমিক শিক্ষককে তলব করলো সিবিআই (CBI)। এর মধ্যে হুগলি জেলা থেকে ৩০ জন এবং অন্যান্য জেলা থেকে আরো ২০ জনকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। ২০২০ সালের ১৬৫০০ জন শিক্ষক নিয়োগের পোস্টিং এ দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে পোস্টিং এর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এমনটাই অভিযোগ করে মামলা করা হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) প্রাক্তন চেয়ারম্যান মানিক বন্দ্যোপাধ্যায় কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেইমতো জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এবং ই ডি। এবার সরাসরি শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হল।

৩৪৪ জন প্রাথমিক শিক্ষকদের পোস্টিং এর জন্য দুর্নীতি করে টাকা দিয়ে নিজের জেলায় পোস্টিং দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছেন মামলাকারীরা। অভিযোগ ছিল হুগলী, মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলায় প্রথমে শূন্য পদ নেই বলে দূরবর্তী জেলায় পোস্টিং দেওয়া হয়েছে। এরপর ২৩ দিনের মাথায় এই ৩৪৪ জন শিক্ষক নিজের জেলায় পোস্টিং পেয়েছে। কিভাবে ২৩ দিনের মাথায় শূন্য পদ তৈরি হয়ে গেল তা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই দুর্নীতিকে বিচারপতি গঙ্গোপাধ্যায় ‘ডিজাইনড কোরাপশন’ বলে উল্লেখ করেছেন এর আগে।

এখন ৫০ জনকে ডাকা হলেও ধাপে ধাপে ৩৪৪ জন কে ডাকা হবে বলেই জানা যাচ্ছে। শুক্র বারের মধ্যেই সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই সমস্ত শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হবে তাদের পোস্টিং এর ক্ষেত্রে কোন কিছু অনিয়ম হয়েছে কিনা তা জানার জন্য। এরপর সি বি আই সেই রিপোর্ট জমা করবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

Advertisement

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশের ওপর জারি হওয়া কড়া নিষেধাজ্ঞায় বদল
Shorts

সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মতপ্রকাশের ওপর জারি হওয়া কড়া নিষেধাজ্ঞায় বদল

Free Bus Travel: দেখুন বিজ্ঞপ্তি: ১ জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফর
Shorts

Free Bus Travel: দেখুন বিজ্ঞপ্তি: ১ জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে সফর

মে ২০২৬ সালের বেতন ও পেনশনের তারিখ (May 2026 Salary Date)
Shorts

মে ২০২৬ সালের বেতন ও পেনশনের তারিখ (May 2026 Salary Date)

ডিএ অন্যান্য দাবি নিয়ে আগামী ৩০ মে কর্মচারী সংগঠনগুলির সাথে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী
Shorts

ডিএ অন্যান্য দাবি নিয়ে আগামী ৩০ মে কর্মচারী সংগঠনগুলির সাথে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

WB Govt Media Rules: সংবাদমাধ্যম ও লেখালেখিতে কড়া নিষেধাজ্ঞা জারি, বিপদে পড়বেন সরকারি কর্মীরা
Shorts

WB Govt Media Rules: সংবাদমাধ্যম ও লেখালেখিতে কড়া নিষেধাজ্ঞা জারি, বিপদে পড়বেন সরকারি কর্মীরা

WBIFMS e-Service Book: মোবাইলে জরুরি এসএমএস, বকেয়া ডিএ পেতে করণীয় জানালো অর্থ দপ্তর
Shorts

WBIFMS e-Service Book: মোবাইলে জরুরি এসএমএস, বকেয়া ডিএ পেতে করণীয় জানালো অর্থ দপ্তর

অন্নপূর্ণা ভাণ্ডারে কারা বাদ পড়ছেন? ১ জুন থেকে মহিলাদের একাউন্টে ৩,০০০ টাকা  #annapurnabhandar
Shorts

অন্নপূর্ণা ভাণ্ডারে কারা বাদ পড়ছেন? ১ জুন থেকে মহিলাদের একাউন্টে ৩,০০০ টাকা #annapurnabhandar

রাজ্য সরকারি অফিসে বড় রদবদল – খরচ কমাতে নবান্নের কড়া নির্দেশিকা #westbengal
Shorts

রাজ্য সরকারি অফিসে বড় রদবদল – খরচ কমাতে নবান্নের কড়া নির্দেশিকা #westbengal

ডিএ ও পে কমিশন নিয়ে আজ যা ঘটল #westbengal #dearness_allownce
Shorts

ডিএ ও পে কমিশন নিয়ে আজ যা ঘটল #westbengal #dearness_allownce

বিজ্ঞপ্তি প্রকাশিত: রাজ্য সরকারি চাকরিতে বাড়ল সর্বোচ্চ বয়সসীমা, ৪৫ বছর পর্যন্ত সুযোগ
Shorts

বিজ্ঞপ্তি প্রকাশিত: রাজ্য সরকারি চাকরিতে বাড়ল সর্বোচ্চ বয়সসীমা, ৪৫ বছর পর্যন্ত সুযোগ