ডিএ

DA Hike: একলাফে ৪৬শতাংশ মহার্ঘ ভাতা হতে চলেছে, খুশি সরকারি কর্মচারীরা

DA Hike 7th Pay Commission News AICPI
DA Hike 7th Pay Commission News AICPI

DA Hike Pay Commission News: প্রকাশিত হলো জুন ২০২৩ এর এ আই সি পি আই ইন্ডেক্স (AICPI Index)।এবারের ইনডেক্সে পূর্বের তুলনায় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তাই এটা মোটামুটি নিশ্চিত যে ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

কেন্দ্র সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন অনুযায়ী মহার্ঘ ভাতা (Dearness Allowance) নির্ধারিত হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর ভিত্তিতে। মে মাসে এই ইনডেক্স ছিল ১৩৪.৭ পয়েন্ট কিন্তু জুন মাসে তা বেড়ে হয়েছে ১৩৬.৪ পয়েন্ট। জুন মাসে বড় উত্থান হয়ে মোট ১.৭ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে AICPI ইনডেক্স। এবং এই বৃদ্ধি লক্ষ্য করে এটা নিশ্চিত করা যায় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। এবং এর ফলে নতুন মহার্ঘভাতার হার হবে ৪৬ শতাংশ।

মে মাসের পরিসংখ্যান অনুযায়ী মোট ডিএ স্কোর ছিল ৪৫.৫৮ শতাংশ, যা ২০২৩ সালের জুনে বেড়ে দাঁড়িয়েছে ৪৬.২৪ শতাংশে। তাই বলা হচ্ছে কেন্দ্রীয় কর্মচারীদের ৪৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া সময়ের অপেক্ষা। সেপ্টেম্বর মাসে সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির হার ঘোষণা করতে পারে। যা কার্যকরী হবে পহেলা জুলাই ২০২৩ থেকে।

তবে যতক্ষণ না পর্যন্ত ঘোষণা করা হচ্ছে সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারেই মহার্ঘ ভাতা পাবেন। তবে এই বকেয়া পরিমাণ মহার্ঘ ভাতা এরিয়ার হিসেবে পেয়ে যাবেন। তথ্য অনুযায়ী, মোট ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগী সরাসরি এই বৃদ্ধির সুবিধা পাবেন।

Advertisement

মহার্ঘ ভাতা প্রতি বছর দু’বার বৃদ্ধি পায় এবং এটি ঘোষণা করা হয়। ভারত সরকারের অর্থ মন্ত্রণালয় এটি অনুমোদন করে এবং শ্রম মন্ত্রণালয় এটিকে শিল্প মুদ্রাস্ফীতি পরিসংখ্যানের (এআইসিপিআই) সাথে সংযুক্ত করে সিদ্ধান্ত নেয়। এর জন্য নির্ধারিত তারিখ ১ জানুয়ারি ও ১ জুলাই। তবে এটি সাধারণত মার্চ এবং সেপ্টেম্বরে ঘোষণা করা হয়।

অপরদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা (West Bengal Government Employees) মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে অবস্থান কর্মসূচি ও আন্দোলনের মাধ্যমে সরকারের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করছে। সাথে সাথে বকেয়া ডিএর দাবিতে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে মামলাও চলছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা আশাবাদী কেন্দ্র সরকারের মতো পশ্চিমবঙ্গ সরকারও (West Bengal Government) একদিন এ আই সি পি আই (AICPI) মেনে কেন্দ্রীয় হারেই মহার্ঘ ভাতা প্রদান করবে।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

WBIFMS e-Service Book: মোবাইলে জরুরি এসএমএস, বকেয়া ডিএ পেতে করণীয় জানালো অর্থ দপ্তর
Shorts

WBIFMS e-Service Book: মোবাইলে জরুরি এসএমএস, বকেয়া ডিএ পেতে করণীয় জানালো অর্থ দপ্তর

অন্নপূর্ণা ভাণ্ডারে কারা বাদ পড়ছেন? ১ জুন থেকে মহিলাদের একাউন্টে ৩,০০০ টাকা  #annapurnabhandar
Shorts

অন্নপূর্ণা ভাণ্ডারে কারা বাদ পড়ছেন? ১ জুন থেকে মহিলাদের একাউন্টে ৩,০০০ টাকা #annapurnabhandar

রাজ্য সরকারি অফিসে বড় রদবদল – খরচ কমাতে নবান্নের কড়া নির্দেশিকা #westbengal
Shorts

রাজ্য সরকারি অফিসে বড় রদবদল – খরচ কমাতে নবান্নের কড়া নির্দেশিকা #westbengal

ডিএ ও পে কমিশন নিয়ে আজ যা ঘটল #westbengal #dearness_allownce
Shorts

ডিএ ও পে কমিশন নিয়ে আজ যা ঘটল #westbengal #dearness_allownce

বিজ্ঞপ্তি প্রকাশিত: রাজ্য সরকারি চাকরিতে বাড়ল সর্বোচ্চ বয়সসীমা, ৪৫ বছর পর্যন্ত সুযোগ
Shorts

বিজ্ঞপ্তি প্রকাশিত: রাজ্য সরকারি চাকরিতে বাড়ল সর্বোচ্চ বয়সসীমা, ৪৫ বছর পর্যন্ত সুযোগ

Income Tax Forms: আয়কর ফর্মে আমূল বদল, বদলে গেল ফর্ম ১৬ ও প্যান কার্ডের আবেদনপত্র
Shorts

Income Tax Forms: আয়কর ফর্মে আমূল বদল, বদলে গেল ফর্ম ১৬ ও প্যান কার্ডের আবেদনপত্র

স্কুল ম্যানেজিং কমিটি ভেঙে দিল শিক্ষা দপ্তর: ডিডিও নিয়োগের নির্দেশ
Shorts

স্কুল ম্যানেজিং কমিটি ভেঙে দিল শিক্ষা দপ্তর: ডিডিও নিয়োগের নির্দেশ

Mandatory Vande Mataram: বিদ্যালয়ে বন্দেমাতরম বাধ্যতামূলক করা হলো
Shorts

Mandatory Vande Mataram: বিদ্যালয়ে বন্দেমাতরম বাধ্যতামূলক করা হলো

Work from home: ৫০ শতাংশ কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের অনুমোদন করল ত্রিপুরা সরকার
Shorts

Work from home: ৫০ শতাংশ কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের অনুমোদন করল ত্রিপুরা সরকার

WBCS Prelims 2024: প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড ঘোষণা, জানুন বিস্তারিত সময়সূচি
Shorts

WBCS Prelims 2024: প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড ঘোষণা, জানুন বিস্তারিত সময়সূচি