ছুটি

Holiday: বিশ্বকর্মা পূজা উপলক্ষে কি সোমবার ছুটি থাকবে? ছুটির তালিকায় আছে রবিবার, কিন্তু ক্যালেন্ডারে সোমবার

Holiday for Vishwakarma Puja on 18 Sep 2023 Monday
Holiday for Vishwakarma Puja on 18 Sep 2023 Monday

Holiday: পশ্চিমবঙ্গে প্রায় বেশিরভাগ পূজা, অনুষ্ঠান, বিশেষ জন্মদিনে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। তাই যখনই কোন পূজা, অনুষ্ঠান বা জন্মদিন থাকে সরকারি কর্মচারী তথা পশ্চিমবঙ্গবাসীর মনে সংশয় সৃষ্টি হয় এই দিন ছুটি থাকবে কিনা। একই রকম ভাবে বিশ্বকর্মা পূজা উপলক্ষেও এই ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। এদিকে ছুটির লিস্টে বিশ্বকর্মা পূজার দিন রবিবার হিসেবে ছুটি দেখানো হয়েছে। কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সোমবার বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে। তার ওপর সোমবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটির আবেদন জানিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কে চিঠি পাঠানো হলো।

পশ্চিমবঙ্গে নতুন নতুন ছুটির উদ্ভব লক্ষ্য করা গেছে বিগত বেশ কয়েক বছর থেকে। এখন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন, করম পূজা ইত্যাদি নতুন নতুন ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীগণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশিত ২০২৩ সালের ছুটির তালিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজা ১৭ সেপ্টেম্বর, রবিবার দেখানো হয়েছে। কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৮ সেপ্টেম্বর সোমবার বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই বিষয়ে একটি সংশয় সৃষ্টি হয়েছে। আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার ছুটি ঘোষণা হলো কিনা?

Vishwakarma Puja in Holiday list of WBBPE for Primary School
Vishwakarma Puja in Holiday list of WBBPE for Primary School

এদিকে পশ্চিম বর্ধমানের জেলা প্রাথমিক বিদ্যালয় কাউন্সিল (DPSC) থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। ছুটিতে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট জেলায় ১৭ সেপ্টেম্বর রবিবার এর পরিবর্তে ১৮ সেপ্টেম্বর সোমবার বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানানো হয়েছে রবিবারের পরিবর্তে সোমবার অর্থাৎ ১৮ সেপ্টেম্বর ২০২৩ বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটি ঘোষণা করা হোক।

Advertisement

তবে এই চিঠির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) যদি সোমবার ছুটি ঘোষণা করে তবে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এবং অন্যান্য অফিসের ক্ষেত্রেও (WBFIN) কি ছুটি ঘোষণা করা হবে সেই দিকে তাকিয়ে আছেন বাংলার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এবং সরকারি কর্মচারীরা। এ বিষয়ে কোনো আপডেট পাওয়া গেলে এই ওয়েবসাইটে তৎক্ষণাৎ জানানো হবে।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase

অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal
Shorts

অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal

নবান্নের নির্দেশে বাড়লো সাম্মানিক ভাতা, জেনে নিন বিস্তারিত #civic #civicvolunteer
Shorts

নবান্নের নির্দেশে বাড়লো সাম্মানিক ভাতা, জেনে নিন বিস্তারিত #civic #civicvolunteer

বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো  আবেদন বাতিল #pensionhike
Shorts

বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো আবেদন বাতিল #pensionhike

CTET Application 2026: ইন-সার্ভিস শিক্ষকদের জন্য বড় খবর, ফের শুরু হলো CTET-এর আবেদন প্রক্রিয়া
Shorts

CTET Application 2026: ইন-সার্ভিস শিক্ষকদের জন্য বড় খবর, ফের শুরু হলো CTET-এর আবেদন প্রক্রিয়া