বিবিধ

Sangrami Joutha Mancha: সংগ্রামী যৌথ মঞ্চের একগুচ্ছ জোরালো কর্মসূচি, আবার কর্মবিরতি

New Press release from Sangrami Joutha Mancha
New Press release from Sangrami Joutha Mancha

Sangrami Joutha Mancha: রাজ্য সরকারের সমস্ত স্তরের কর্মচারীদের সংগঠন “সংগ্রামী যৌথ মঞ্চ”। প্রধানত সরকারি কর্মচারীদের AICPI মেনে মহার্ঘ ভাতা (DA) প্রদান, দুর্নীতিমুক্ত নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ এবং প্রতিহিংসা মূলক বদলি প্রত্যাবর্তন। এই দাবিগুলি নিয়ে ২০০ দিনেরও বেশি সময় ধরে শহীদ মিনার পাদদেশে অবস্থান বিক্ষোভ করছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার আন্দোলনের তীব্রতা (WB DA Protest) আরো জোরালো করার লক্ষ্যে একগুচ্ছ জরুরী কর্মসূচি গ্রহণ করল এই মঞ্চ।

সোমবার, ৪ সেপ্টেম্বর একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে সংগ্রামী যৌথ মঞ্চ (SJM) বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেছে। আগামী দিনে সকল স্তরের কর্মচারীদের একত্রিত করতে এবং আন্দোলনের তীব্রতা আরো জোরালো করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছে মঞ্চ।

কর্মসূচি গুলির মধ্যে প্রথম উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার, “থানা চলো” কর্মসূচি। প্রধানত, রাজ্যব্যাপী পুলিশ সহকর্মীদের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি গুলি সম্বন্ধে প্রচার করার উদ্দেশ্যে এবং এই দাবিগুলি সমর্থনের স্বপক্ষে জনমত বৃদ্ধি করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামী ১৮ সেপ্টেম্বর, ২০২৩, সোমবার ” ব্লকে চলো” কর্মসূচির ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি অনুযায়ী ঐদিন রাজ্যব্যাপী সমস্ত BDO অফিসে সংগ্রামী যৌথ মঞ্চের দাবিগুলির স্বপক্ষে জনমত বৃদ্ধি করতে এবং প্রচারের উদ্দেশ্যে অভিযান করা হবে।

Advertisement

আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার, অঙ্গনওয়াড়ি কর্মী ও অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ ও অন্যান্য দাবিতে, সুবোধ মল্লিক স্কয়ার থেকে মহা মিছিল রাজ্যপালের নিকট ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।

আগামী ১০ অক্টোবর, ২০২৩, মঙ্গলবার এবং ১১ অক্টোবর, ২০২৩, বুধবার, রাজ্যব্যাপী দুই দিনের কর্ম বিরতির ঘোষণা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। উল্লেখ্য, এর আগেও সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে কর্মবিরতি পালন করেছেন রাজ্যের কর্মচারীরা। শেষ কর্মবিরতি পালন করা হয়েছিল ৬ এপ্রিল ২০২৩ এ।

এছাড়াও, P.H.E DEPARTMENT এর গ্রামীণ জল সরবরাহ দপ্তরের অস্থায়ী কর্মীদের দাবি মিটিয়ে দেওয়ার বিষয়ে যে প্রতিশ্রুতি দপ্তর দিয়েছিল সেগুলো পালন করা হয়নি, এই দাবিগুলি মেটানোর জন্য পদক্ষেপ গ্রহণ না করলে পূজোর সময় জল সরবরাহ বন্ধ করতে পদক্ষেপ নিতে পারেন এই কর্মচারীরা।

এর সাথে সাথে ধুপগুড়ির উপ নির্বাচনের জন্য বিশেষ হেল্প ডেক্স চালু করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভোট কর্মীদের সকল রকম সহায়তা করবে এই হেল্প ডেস্ক।

উপরিউক্ত কর্মসূচি গুলি সফল করার উদ্দেশ্যে সকল স্তরের কর্মচারীদের একত্রে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। শিক্ষক, ডাক্তার, নার্স সহ সকল স্তরের কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণের ফলেই আন্দোলন সফল হবে বলে মনে করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

SJM Press Note
Sangrami Joutha Mancha

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা চালু হলো, সংশোধন ও অভিযোগ করা যাবে #AnnapurnaYojana #WestBengal
Shorts

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা চালু হলো, সংশোধন ও অভিযোগ করা যাবে #AnnapurnaYojana #WestBengal

আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলা এবং ৩২ হাজার প্রাইমারি টিচার মামলা #DearnessAllowance #teachers
Shorts

আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলা এবং ৩২ হাজার প্রাইমারি টিচার মামলা #DearnessAllowance #teachers

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! সমস্ত দপ্তরে চিঠি পাঠানো হলো
Shorts

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! সমস্ত দপ্তরে চিঠি পাঠানো হলো

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে কী করবেন? জানুন বিস্তারিত পদ্ধতি ও সমাধান
Shorts

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে কী করবেন? জানুন বিস্তারিত পদ্ধতি ও সমাধান

অন্নপূর্ণা যোজনা টাকা একাউন্টে ঢুকে গেল, আজ দুপুর থেকেই টাকা ঢুকতে শুরু করেছে #AnnapurnaYojana
Shorts

অন্নপূর্ণা যোজনা টাকা একাউন্টে ঢুকে গেল, আজ দুপুর থেকেই টাকা ঢুকতে শুরু করেছে #AnnapurnaYojana

আগামীকাল ৯০ শতাংশ আবেদনকারীই পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
Shorts

আগামীকাল ৯০ শতাংশ আবেদনকারীই পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

আজ থেকে শুরু আয়ুষ্মান কার্ড বিতরণ, দেখুন অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার পদ্ধতি #ayushman
Shorts

আজ থেকে শুরু আয়ুষ্মান কার্ড বিতরণ, দেখুন অনলাইনে আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার পদ্ধতি #ayushman

বকেয়া মহার্ঘ ভাতা না পাওয়ায় ফের হাইকোর্টে মামলা, কবে মিলবে রোপা ২০০৯-এর টাকা? #dearness_allownce
Shorts

বকেয়া মহার্ঘ ভাতা না পাওয়ায় ফের হাইকোর্টে মামলা, কবে মিলবে রোপা ২০০৯-এর টাকা? #dearness_allownce

অন্নপূর্ণা যোজনার নতুন শর্ত, এবার অনেকেই ছাড় পেলেন, অনেকেই পাবেন টাকা #annapurnayojana #westbengal
Shorts

অন্নপূর্ণা যোজনার নতুন শর্ত, এবার অনেকেই ছাড় পেলেন, অনেকেই পাবেন টাকা #annapurnayojana #westbengal

অন্নপূর্ণা যোজনার 17ই অগাস্ট কারা টাকা পাবেন? কিভাবে স্টেটাস চেক করবেন? #annapurnayojana #westbengal
Shorts

অন্নপূর্ণা যোজনার 17ই অগাস্ট কারা টাকা পাবেন? কিভাবে স্টেটাস চেক করবেন? #annapurnayojana #westbengal