সার্ভিস রুলস

WB Leave Rule: সরকারি কর্মচারীদের ছুটির নিয়ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, না জানলে পূজোর ছুটি বরবাদ হয়ে যাবে

WB Leave Rule with Puja Holiday
WB Leave Rule with Puja Holiday

WB Leave Rule: শারদীয়া এবং লক্ষ্মী পূজার উৎসবের জন্য ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১২ দিনের একটানা লম্বা ছুটি আছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য। তবে অনেকের এই ছুটি শুরু হওয়ার আগে কিংবা ছুটির পরেও অতিরিক্ত ছুটির প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম না জেনে ভুল ভাবে ছুটির আবেদন করলে পূজার সম্পূর্ণ ছুটিগুলি আপনার অর্জিত ছুটি (EL) অথবা ক্যাজুয়াল লিভ (CL) থেকে বাদ চলে যাবে। তাই এই ছুটির নিয়ম সংক্রান্ত নিবন্ধটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

চলুন প্রথমেই আলোচনা করা যাক পুজোর ছুটির সাথে ক্যাজুয়াল লিভের নিয়মগুলি। ক্যাজুয়াল লিভ বা CL এর নিয়মগুলি দেখলে আমরা দেখতে পাই, এই ছুটি নেওয়ার অন্যতম শর্ত হলো একটানা ৭ দিনের বেশি অফিস থেকে অনুপস্থিত থাকা যাবে না। এই সাত দিনের মধ্যে যেকোনো ঘোষিত ছুটি এবং রবিবারের ছুটি অন্তর্ভুক্ত। এখন পূজার ছুটি যেহেতু ১২ দিন তাই এই ছুটির সাথে ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না। অর্থাৎ ১৭ ই অক্টোবর অথবা ৩০ অক্টোবর কোনভাবেই ক্যাজুয়াল লিভ নেওয়া যাবে না।

এবার আসি অর্জিত ছুটি অর্থাৎ EL এর কথায়। অর্জিত ছুটির মাঝে যদি কোন ঘোষিত ছুটি কিংবা রবিবার পরে তবে তা ওই ছুটির মধ্যেই ধরে নেওয়া হয়। এক্ষেত্রে পূজোর ছুটিও ব্যতিক্রম নয়। অর্থাৎ আপনি যদি ১৭ই অক্টোবর অর্জিত ছুটি নিয়ে থাকেন তবে তিনি যদি ৩০ অক্টোবরেও অর্জিত ছুটিতে থাকতে চান তবে মাঝের ১২ দিন পুজোর ছুটিও আপনার অর্জিত ছুটির একাউন্ট থেকে কেটে যাবে। তবে আপনি যদি ১৭ অক্টোবর কর্মরত থাকেন তবে আপনি চাইলে ৩০ অক্টোবর থেকে অর্জিত ছুটি নিতে পারেন। এক্ষেত্রে আপনার অর্জিত ছুটির ব্যালান্স থেকে পুজোর ছুটি বাদ যাবেনা।

তাই এই ভুলগুলি মোটেই করবেন না। আপনি যদি ১৭ অক্টোবর অর্জিত ছুটিতে থাকেন তবে অবশ্যই ৩০ অক্টোবর কাজে যোগদান করুন। অন্যথায় পুজোর সব ছুটি আপনার জন্য বরবাদ হয়ে যাবে। অর্জিত ছুটির মতো অন্যান্য ছুটির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী হবে। আপনি যদি আরও বিস্তারিত ভাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য উপলব্ধ সকল ছুটির নিয়মগুলি জানতে চান তবে নিচের লিংকে ক্লিক করে নিবন্ধটি দেখে নিতে পারেন।

Advertisement
leave rules of west bengal
All Types of Leave Rules

দেখুন: All Types West Bengal Government Leave Rule

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ
Shorts

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase