নির্দেশিকা

WBFIN: ROPA 2019 Option Correction | রোপা 2019 এর ভুল সংশোধন

Correction of Option date in ROPA 2019
Correction of Option date in ROPA 2019

WBFIN: পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল। রোপা ২০১৯ (Rivision of Pay and Allowances) সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। প্রধানত, রোপা ২০১৯ (ROPA 2019) এর অপশন ফ্রম Schedule-IV ভুলভাবে পূরণ করে থাকলে তা সংশোধন করার জন্য এই বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তি নং:4960-F(P1 )/FA/O/2M/32/23 (N.B)
প্রকাশের তারিখ:23/08/2023
প্রকাশক:পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর
বিষয়:রোপা ২০১৯ এর ভুল সংশোধন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রুপা ২০১৯ এ বেশ কয়েকজন কর্মচারী যে দিনগুলিতে তার অপশন দেওয়া উচিত তার বাইরে অন্য দিনে অপশন দিয়েছেন। অর্থাৎ এই ভুল ডেটে অপশন দিয়ে থাকলে তা সংশোধন করতে হবে গ্রহণযোগ্য সঠিক দিনে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে অপশন ফর্মে যাদের ভুল তারিখ দেওয়া হয়েছে, এই বিজ্ঞপ্তি প্রকাশের নব্বই দিনের মধ্যে তা সংশোধন করতে হবে। এই সমস্ত কর্মচারীদের সুযোগ দেওয়া হচ্ছে ভুল সংশোধন করার জন্য। যদি দেখা যায় কোন কর্মচারীর অপশন এর তারিখ ভুল আছে এবং তা তিনি এই সময়ের মধ্যে সংশোধন না করে থাকেন, তবে সংশোধন করে ০১/০১/২০১৬ করে দেওয়া হবে।

এই বিজ্ঞপ্তির সাথে কিছু উদাহরণ দেওয়া হয়েছে:-

যেমন, একজন কর্মচারী ফাংশনাল বা নন ফাংশনাল প্রমোশন পেয়ে উচ্চতর গ্রেড পে অথবা একই গ্রেড পে তে ০৩/০৪/২০১৮ থেকে কার্যকরী হয়ে থাকে এবং তিনি যদি ০১/০৭/২০১৮ তারিখটি অপশন হিসেবে বেছে নেন। এক্ষেত্রে সঠিক অপশন ডেট গুলি হবে: ০১/০১/২০১৬ অথবা ০১/০৭/২০১৬ অথবা ০১/০৭/২০১৭ অথবা ০৩/০৪/২০১৮ অথবা ০১/০৭/২০১৮। এর বাইরে কোন অপশন ডেট দিয়ে থাকলে তা সংশোধন করতে হবে।

অপর একটি উদাহরণে বলা হয়েছে, একজন কর্মচারী ১১/৮/২০১৮ তারিখে প্রমোশন পেয়ে উচ্চতর গ্রেড পে পেয়েছেন। এবং তিনি ১১/০৮/২০১৮ তারিখে রোপা ২০১৯ এর অপশন দিয়েছেন। এক্ষেত্রে রোপা ২০১৯ এর গ্রহণযোগ্য সঠিক অপশন ডেট গুলি হবে: ০১/০১/২০১৬, ০১/০৭/২০১৬, ০১/০৭/২০১৭, ০১/০৭/২০১৮, ১১/০৮/২০১৮। এছাড়া অন্য কোন তারিখ অপশন ডেট হিসেবে বেছে নেওয়া যাবে না।

এইরকম মোট আটটি উদাহরণ দেওয়া হয়েছে, যা নিচে দেওয়া হল। সব উদাহরণগুলির বাংলায় ব্যাখ্যার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানান।

Correction of Option date in ROPA 2019 example 1-3(b)
Correction of Option date in ROPA 2019 example 1-3(b)
Correction of Option date in ROPA 2019 example 4-7
Correction of Option date in ROPA 2019 example 4-7

এই বিজ্ঞপ্তির সাথে আরও একটি বিষয় উল্লেখ আছে যে, পূর্বের এই সংক্রান্ত বিজ্ঞপ্তি নাম্বার 4622-F(P2)/FA/O/2M/32/23 (N.B.) dated 01/08/2023 টি বাতিল হিসেবে গণ্য হলো।

অফিসিয়াল অর্ডারটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন:-

Share
Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>