বিবিধ

D.El.Ed Admission: ডিএলএড এর নতুন শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হল, এবার নিয়মের গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে

D El Ed Admission Notification
D El Ed Admission Notification

D.El.Ed Admission by WBBPE: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (D.El.Ed) কোর্স এ ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এর সাথে আরও একটি নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বের নিয়মের কিছু পরিবর্তন করা হয়েছে। ভর্তির জন্য আবেদন গ্রহণের লিংক দেওয়া হয়েছে এবং আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে।

জেনারেল ক্যাটাগরির জন্য উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৫০ শতাংশ, (এস সি/এস টি/ও বি সি-এ/ওবিসি-বি দের জন্য ৪৫ শতাংশ) নম্বর থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুধুমাত্র অনলাইনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেই করা যাবে।

অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে ১৮ আগস্ট ২০২৩ থেকে। আবেদন করা যাবে ৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।আবেদন করার জন্য www.wbbpe.org অথবা https://wbbprimaryeducaiton.org এই ওয়েবসাইট ওপেন করে “Online Application for Admission to Two Year D.El.Ed. Course (Regular mode) for session 2023-2025” লিংক এ ক্লিক করতে হবে। এবং তারপর ফর্মের মধ্যে থাকা নির্দেশাবলী অনুসরণ করে ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে।

আবেদন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলি প্রয়োজন হবে:-

Advertisement

১) বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের বা সমতুল্য এডমিট কার্ড।

২) উচ্চমাধ্যমিক বা সমতুল্য মার্কশীট।

৩) পাসপোর্ট সাইজ ফটো।

৪) স্ক্যান করা স্বাক্ষর।

৪) আধার কার্ডের নাম্বার(যদি আধার কার্ডের নাম্বার না থাকে তাহলে অভিভাবকের আধার নাম্বার দেওয়া যেতে পারে) ।

৫) যদি প্রয়োজন হয় কাস্ট/ক্যাটাগরি সার্টিফিকেট (ST ,SC ,OBC -A ,OBC -B দের জন্য)।

৬) PH সার্টিফিকেট (প্রয়োজন অনুসারে) ।

৭) এক্স সার্ভিস ম্যানদের জন্য পেনশন/সার্ভিস বুকলেট/সার্টিফিকেট।

৮) ঝাড় গ্রামের রামগড় ইউনিটের জন্য বাসস্থানের সার্টিফিকেট (সাঁওতালি মিডিয়ামের জন্য) ।

আবেদন পত্রের বিজ্ঞপ্তি সাথে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নতুন কিছু পরিবর্তন করা হয়েছে।

বয়স সীমা: আবেদন করার জন্য জেনারেল ক্যাটাগরির 35 বছরের মধ্যে বয়স হতে হবে, এস সি এবং এসটি ক্যাটাগরির জন্য ৪০ বছর এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে বয়সসীমা ৩৮ বছর করা হয়েছে। বিশেষভাবে সক্ষম (PH) প্রার্থীদের জন্য বয়সসীমা ৪৫ বছর করা হয়েছে। তবে এক্স সার্ভিস ম্যানরা ৫৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন ফি: আবেদনের জন্য এসসি/এসটি/পি এইচ প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। ওবিসি এ এবং ও বি সি বি দের ৭৫০ টাকা, এবং অন্যান্যদের ১০০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।

আপনি যদি ডিএলএড কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হন তবে উপরোক্ত শর্তগুলি মেনে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী অনলাইনে ফরম ফিলাপ করে নিন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং চলবে ৯সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো  আবেদন বাতিল #pensionhike
Shorts

বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো আবেদন বাতিল #pensionhike

CTET Application 2026: ইন-সার্ভিস শিক্ষকদের জন্য বড় খবর, ফের শুরু হলো CTET-এর আবেদন প্রক্রিয়া
Shorts

CTET Application 2026: ইন-সার্ভিস শিক্ষকদের জন্য বড় খবর, ফের শুরু হলো CTET-এর আবেদন প্রক্রিয়া

মোবাইল অ্যাপে ১ টাকায় ফসল বীমার আবেদন, জানুন প্রক্রিয়া #pmfby
Shorts

মোবাইল অ্যাপে ১ টাকায় ফসল বীমার আবেদন, জানুন প্রক্রিয়া #pmfby

অর্থ দফতরের নির্দেশ মেনে এবার পঞ্চায়েত দফতরও জারি করল DA বৃদ্ধির অর্ডার #dearness_allownce
Shorts

অর্থ দফতরের নির্দেশ মেনে এবার পঞ্চায়েত দফতরও জারি করল DA বৃদ্ধির অর্ডার #dearness_allownce

August 2026 Salary Date: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে? #westbengal
Shorts

August 2026 Salary Date: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে? #westbengal

Farmer ID West Bengal: কৃষকের জন্য ১১ ডিজিটের কার্ড চালু, এগ্রিস্ট্যাক প্রকল্পে নিবন্ধন শুরু
Shorts

Farmer ID West Bengal: কৃষকের জন্য ১১ ডিজিটের কার্ড চালু, এগ্রিস্ট্যাক প্রকল্পে নিবন্ধন শুরু

Grant In Aid DA: অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ, ১১ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রিপোর্ট তলব
Shorts

Grant In Aid DA: অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ, ১১ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রিপোর্ট তলব

WB Professional Tax Rates: ২০ হাজার পর্যন্ত আয় করমুক্ত, প্রস্তাবিত নতুন নিয়ম জারি নবান্নের
Shorts

WB Professional Tax Rates: ২০ হাজার পর্যন্ত আয় করমুক্ত, প্রস্তাবিত নতুন নিয়ম জারি নবান্নের

Grant in Aid DA: সরকারি ও পোষিত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু, #dearness_allownce
Shorts

Grant in Aid DA: সরকারি ও পোষিত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু, #dearness_allownce

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা চালু হলো, সংশোধন ও অভিযোগ করা যাবে #AnnapurnaYojana #WestBengal
Shorts

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা চালু হলো, সংশোধন ও অভিযোগ করা যাবে #AnnapurnaYojana #WestBengal