ইনকাম ট্যাক্স

Income Tax: আয়কর রিফান্ডের স্টেটাস দেখে নিন এভাবে, রিফান্ড না পাওয়ার এই কারণগুলো হতে পারে

Check Income Tax Refund Status
Check Income Tax Refund Status

Income Tax: আপনি যদি আয়কর রিটার্ন দাখিল করেন এবং আপনার করের চেয়ে বেশি পেমেন্ট করে ফেলেন তবে আপনি আয়কর ফেরত পাবেন। আয়কর বিভাগ আপনার আইটিআর প্রসেস করার পরে আপনার রিফান্ড অ্যামাউন্ট ফেরত দেয়। 1961 এর ধারা 143(1) এর অধীনে এই নিয়ম জারি করা হয়েছে। এই বছর অর্থাৎ আর্থিক বছর 2023-24 (AY 2024-25) এর রিটার্নটি 31 জুলাই 2024 দাখিল করার শেষ দিন ছিল। চলুন এই নিবন্ধে আমরা দেখে নিই কিভাবে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিফান্ড স্ট্যাটাস চেক করবেন।

সূচিপত্র

ফেরত পেতে কতদিন লাগে?

আয়কর ফেরত পেতে অনলাইনে আপনার রিটার্ন যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত রিফান্ড আসতে সর্বাধিক 45 ​​থেকে 50 দিন সময় লাগে। কিন্তু আপনি যদি এই সময়সীমার পরেও আপনার রিফান্ড না পান, তাহলে আপনার ট্যাক্স রিটার্নের সম্ভাব্য সমস্যার বিষয়ে ইমেলের মাধ্যমে আয়কর বিভাগের সাথে যোগাযোগ করুন। এছাড়াও, ই-ফাইলিং পোর্টালে আপনার রিফান্ডের অবস্থা ট্র্যাক করুন।

Advertisement

কিভাবে আইটিআর রিফান্ড স্ট্যাটাস চেক করবেন

১) নতুন আয়কর পোর্টালে বা

২) NSDL ওয়েবসাইট

ই-ফাইলিং পোর্টালে ট্যাক্স রিফান্ড স্ট্যাটাস কীভাবে চেক করবেন

1. প্রথমে www.incometax.gov.in-এ যান এবং আইডি হিসাবে PAN/Aadhaar নম্বর এবং আপনার পাসওয়ার্ড এন্টার করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন ৷

2. লগ ইন করার পর, ‘e-File‘ অপশনে ক্লিক করুন। ‘e-File‘ অপসনের অধীনে ‘Income Tax Return‘ সিলেক্ট করুন এবং তারপরে ‘View Filed Returns‘ সিলেক্ট করুন।

3. সর্বশেষ ফাইল করা আইটিআর চেক করুন। 2023-24 আর্থিক বছরের জন্য, সর্বশেষ ফাইল করা ITR হবে এসেসমেন্ট ইয়ার 2024-25 এর জন্য। ‘View Details‘ বিকল্পটি সিলেক্ট করুন। একবার সিলেক্ট হয়ে গেলে, এটি ফাইল করা আইটিআরের স্থিতি দেখাবে। এটি আপনাকে ট্যাক্স রিফান্ড ইস্যু করার তারিখ, ফেরত দেওয়া পরিমাণ এবং তারিখও দেখাবে।

এসব কারণে আয়কর ফেরত দেওয়া হবে না

আপনার PAN নিষ্ক্রিয় থাকলে, আপনার রিফান্ড ব্যর্থ হবে এবং আপনি আপনার PAN এর সাথে আধারের লিঙ্ক করার জন্য একটি সতর্ক বার্তা দেখতে পাবেন ৷

  • ব্যাঙ্কের বিবরণ ভুল (অ্যাকাউন্ট নম্বর, MICR কোড, IFSC, নামের অমিল ইত্যাদি) ।
  • অ্যাকাউন্টধারীর KYC পেন্ডিং থাকলে।
  • প্রদত্ত অ্যাকাউন্টের বিবরণ কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া অন্য প্রকারের হলে।
  • অ্যাকাউন্টের বিবরণ ভুল।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase

অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal
Shorts

অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal

নবান্নের নির্দেশে বাড়লো সাম্মানিক ভাতা, জেনে নিন বিস্তারিত #civic #civicvolunteer
Shorts

নবান্নের নির্দেশে বাড়লো সাম্মানিক ভাতা, জেনে নিন বিস্তারিত #civic #civicvolunteer

বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো  আবেদন বাতিল #pensionhike
Shorts

বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো আবেদন বাতিল #pensionhike

CTET Application 2026: ইন-সার্ভিস শিক্ষকদের জন্য বড় খবর, ফের শুরু হলো CTET-এর আবেদন প্রক্রিয়া
Shorts

CTET Application 2026: ইন-সার্ভিস শিক্ষকদের জন্য বড় খবর, ফের শুরু হলো CTET-এর আবেদন প্রক্রিয়া

মোবাইল অ্যাপে ১ টাকায় ফসল বীমার আবেদন, জানুন প্রক্রিয়া #pmfby
Shorts

মোবাইল অ্যাপে ১ টাকায় ফসল বীমার আবেদন, জানুন প্রক্রিয়া #pmfby

অর্থ দফতরের নির্দেশ মেনে এবার পঞ্চায়েত দফতরও জারি করল DA বৃদ্ধির অর্ডার #dearness_allownce
Shorts

অর্থ দফতরের নির্দেশ মেনে এবার পঞ্চায়েত দফতরও জারি করল DA বৃদ্ধির অর্ডার #dearness_allownce

August 2026 Salary Date: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে? #westbengal
Shorts

August 2026 Salary Date: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে? #westbengal

Farmer ID West Bengal: কৃষকের জন্য ১১ ডিজিটের কার্ড চালু, এগ্রিস্ট্যাক প্রকল্পে নিবন্ধন শুরু
Shorts

Farmer ID West Bengal: কৃষকের জন্য ১১ ডিজিটের কার্ড চালু, এগ্রিস্ট্যাক প্রকল্পে নিবন্ধন শুরু

Grant In Aid DA: অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ, ১১ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রিপোর্ট তলব
Shorts

Grant In Aid DA: অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ, ১১ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রিপোর্ট তলব