[New] 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ ক্যালকুলেটর

Calculate Now!
চাকরি

[PDF] WBPSC Clerkship Notification: ক্লার্কশিপ পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করল পি এস সি, আবেদন পদ্ধতি এবং বিস্তারিত দেখুন এখানে

PSC ক্লার্কশিপ পরীক্ষার নোটিফিকশন প্রকাশিত হল।

WBPSC Clerkship Notification 2023: চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষা ২০২৩ এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করল। এর আগে পাবলিক সার্ভিস কমিশন একটি নির্দেশমূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তবে এবার এই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি মাধ্যমে পরীক্ষার সমস্ত খুঁটিনাটি বিষয় প্রকাশ করা হলো। নিচে এই সমস্ত বিষয় সম্বন্ধে আলোচনা করা হলো।

পি এস সি ক্লার্কশিপ পরীক্ষার আবেদন পত্র পূরণ করা শুরু হবে ৮ ডিসেম্বর ২০২৩ থেকে। এবং আবেদন করার শেষ দিন হলো ২৯ ডিসেম্বর ২০২৩ বিকাল ৩ঃ০০ টা পর্যন্ত। ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথভাবে বয়স সীমার ছাড় রয়েছে।

মোট তিনটি পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে Part-I, Part-II এবং তারপর কম্পিউটারের জ্ঞান এবং টাইপিং টেস্ট। এই পরীক্ষায় পাশ করে চাকরি পেলে মূল বেতন শুরু হবে ২২৭০০ টাকা থেকে।

মাধ্যমিক পাস যোগ্যতায় সকল প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এর সাথে বেসিক কম্পিউটারের জ্ঞান থাকা দরকার এবং কম্পিউটারে টাইপিং এর জন্য ইংরেজিতে মিনিটে ২০ টি অথবা বাংলায় মিনিটে ১০ টি শব্দ লিখতে জানা চাই।

আবেদন পত্র পূরণ করার জন্য আবেদন ফি ১১০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন মূল্য প্রদান করতে হবে না।

WBPSC Clerkship Exam 2023 Detailed Notification
WBPSC Clerkship Exam 2023 Detailed Notification

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন:-

Munmun Bera

মুনমুন বেরা WBPAY.in-এর সম্পাদক ও প্রকাশক। ২০১৮ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য তথ্যভিত্তিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বেতন, মহার্ঘ ভাতা, জিপিএফ, পেনশন, আয়কর, সরকারি প্রকল্প এবং চাকরির নিয়মকানুন বিষয়ক সঠিক ও যাচাইযোগ্য তথ্য সহজ বাংলায় পৌঁছে দেওয়াই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। WBPAY.in-এর সম্পাদকীয় দলে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের WBIFMS-সহ বিভিন্ন… More »
Back to top button