চাকরি

রাতেই ২ ঘণ্টা জেরা মানিককে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পালন CBI এর

Primary Teacher Recruitment Scam
Primary Teacher Recruitment Scam

WB Recruitment Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারপারসন মানিক ভট্টাচার্য্য ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে বন্দী আছেন। তার মধ্যে মঙ্গলবার পোস্টিং/বদলি সংক্রান্ত মামলায় মানিক ভট্টাচার্য্য কে নতুন করে জেরা করার জন্য সিবিআই ও ইডি কে নির্দেশ দেন।

মঙ্গলবার দুপুরে কোলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে পোস্টিং দুর্নীতির মামলায় নির্দেশ দিয়েছিলেন যে, রাতেই যেন মানিক ভট্টাচার্য্য কে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্লেখ্য, বেশ কয়েকটি জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের পোস্টিং সংক্রান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। যার নেপথ্যে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। মামলাকারী সুকান্ত প্রামাণিকের তরফে আইনজীবী ছিলেন দিব্যেন্দু চট্টোপাধ্যায়।

এই মামলায় বিচারপতির মন্তব্য প্রাথমিক নিয়োগে পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে। মানিক ভট্টাচার্য ” ডিজাইনড কোরাপশন” করেছেন। অবিলম্বে তদন্তকারী দুই সংস্থা সিবিআই ও ই ডি কে নির্দেশ দেন রাতের মধ্যেই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে হবে।

সেই নির্দেশ পালন করতেই রাতেই সিবিআই কয়েকজন অফিসার কে পাঠান প্রেসিডেন্সি জেলে। সেখানে মানিক ভট্টাচার্যকে দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রাত সাড়ে নটা থেকে শুরু হয় এই জেরা। বিচারপতির নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ জিজ্ঞাসাবাদ পর্বটি ভিডিও রেকর্ডিং করা হয়েছে।

Advertisement

Update: আজ বুধবার সকালে আবার জিজ্ঞাসাবাদ করার জন্য সকালে প্রেসিডেন্সি জেলে পৌঁছালো সিবিআই। সিবিআই এর তিন জন অফিসার সহ একজন ভিডিও গ্রফার আজ পৌঁছে গেছে জেরা করার জন্য।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

Seva Setu Camp: সেবা সেতু শিবির ২রা থেকে ৪ঠা অক্টোবর ২০২৬, তালিকা jks.wb.gov.in
Shorts

Seva Setu Camp: সেবা সেতু শিবির ২রা থেকে ৪ঠা অক্টোবর ২০২৬, তালিকা jks.wb.gov.in

MMSBY StatusCheck: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা স্ট্যাটাস চেক অনলাইনে দেখুন
Shorts

MMSBY StatusCheck: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা স্ট্যাটাস চেক অনলাইনে দেখুন

২০০৮–২০১৫ বকেয়া DA: আপনি কত টাকা পাবেন? এক মিনিটে হিসাব | WB DA Arrear Calculator #shorts
Shorts

২০০৮–২০১৫ বকেয়া DA: আপনি কত টাকা পাবেন? এক মিনিটে হিসাব | WB DA Arrear Calculator #shorts

WB Primary TET: তিন মাসের মধ্যে পরীক্ষা নিতে প্রস্তুত পর্ষদ, সবুজ সঙ্কেতের অপেক্ষা #wbtet
Shorts

WB Primary TET: তিন মাসের মধ্যে পরীক্ষা নিতে প্রস্তুত পর্ষদ, সবুজ সঙ্কেতের অপেক্ষা #wbtet

আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি বদলে গেছে? ₹৩,০০০ কবে ঢুকবে জেনে নিন! 👀 #annapurnayojana
Shorts

আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি বদলে গেছে? ₹৩,০০০ কবে ঢুকবে জেনে নিন! 👀 #annapurnayojana

GeM Mandatory Procurement: GeM-এ কেনাকাটা বাধ্যতামূলক, ৩ মাসের ডেডলাইন দিল অর্থ দফতর #gemportal
Shorts

GeM Mandatory Procurement: GeM-এ কেনাকাটা বাধ্যতামূলক, ৩ মাসের ডেডলাইন দিল অর্থ দফতর #gemportal

PM Kisan Status: পুজোর মরশুমে কৃষকদের সুখবর, কবে ঢুকবে ২৪তম কিস্তির ২,০০০ টাকা? #pmkisan
Shorts

PM Kisan Status: পুজোর মরশুমে কৃষকদের সুখবর, কবে ঢুকবে ২৪তম কিস্তির ২,০০০ টাকা? #pmkisan

WB Pay Calculator: একটি অ্যাপেই ২৫ টি ক্যালকুলেটর, বেতন, পেনশন, ইনকাম ট্যাক্স, ডিএ, ৭ম বেতন কমিশন
Shorts

WB Pay Calculator: একটি অ্যাপেই ২৫ টি ক্যালকুলেটর, বেতন, পেনশন, ইনকাম ট্যাক্স, ডিএ, ৭ম বেতন কমিশন

খরিফ ফসল বীমা: বন্যা ক্ষতিপূরণে রাজ্যের নতুন নির্দেশ, ৩২ লক্ষ কৃষক নথিভুক্ত #pmfby
Shorts

খরিফ ফসল বীমা: বন্যা ক্ষতিপূরণে রাজ্যের নতুন নির্দেশ, ৩২ লক্ষ কৃষক নথিভুক্ত #pmfby

যুবশক্তি প্রকল্পের আবেদন কি শুরু হয়েছে? বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। #yubashakti #westbengal
Shorts

যুবশক্তি প্রকল্পের আবেদন কি শুরু হয়েছে? বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। #yubashakti #westbengal