বিবিধ

সংগ্রামী যৌথ মঞ্চের বিরাট জয়! মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের, খুশি শিক্ষকমহল

Sangrami Joutha Mancha Supreme Court Case
Sangrami Joutha Mancha Supreme Court Case Teacher Transfer

সংগ্রামী যৌথ মঞ্চ: রাজ্যের শিক্ষক বদলি মামলায় বিরাট জয় পেল সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টে শিক্ষক বদলি মামলার শুনানিতে স্বস্তির খবর পেল রাজ্যের উচ্চ বিদ্যালয় এর শিক্ষকরা। শিক্ষক বদলি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায় যে সমস্ত শিক্ষক পার্শ্ববর্তী এলাকায় বদলি হয়েছেন তারা শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে খুশি শিক্ষক শিক্ষিকারা।

শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় এর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল প্রশাসনিক কারণে শিক্ষা দপ্তরের বদলির নির্দেশ বৈধ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবী ছিলেন পাটোয়ালিয়া সাহেব এবং বাঁশুরি স্বরাজ।

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আইনজীবীরা জানান রাজ্য সরকারের দ্বারা জারি করা 10C বদলি নিয়মের (এডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার) রেট্রোস্পেক্টিভ এফেক্ট এর কারণে শিক্ষকদের দূরবর্তী স্থানে বদলি করা হচ্ছে। অনেক শিক্ষককে অনেক দূরের জেলায় বদলি করা হচ্ছে। এর ফলে বিপদে পড়ছেন শিক্ষকরা। মহিলা শিক্ষকরাও ভীষণ অসুবিধের মধ্যে পড়ছেন। অনেকে মনে করছেন মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের কারণে এই ধরনের বদলি করা হচ্ছে।

শিক্ষা দপ্তরের জারি করা 10C নির্দেশিকার ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য “আজকে সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা অত্যন্ত দক্ষতার সাথে লড়ে 10C ধারার Retrospective Effect এর উপরে স্থগিতাদেশ দিয়েছেন মাননীয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই আইন দিয়ে ২০১৭ সালের আগে যোগদানকারী মাননীয় হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে আর দূরে বদলি করা যাবে না।”

Advertisement

স্বাভাবিকভাবেই শিক্ষক-শিক্ষিকা মহল সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে নিজেদের বড় জয় হিসেবে দেখছেন। রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার বিরোধিতায় পরজয় শিক্ষক-শিক্ষিকা মহলের। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে দুপক্ষকেই হলফনামা জমা করতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ
Shorts

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase