চাকরি

WB Job News: পশ্চিমবঙ্গে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ! ৫০ হাজার শূন্যপদে নিয়োগ হতে চলেছে

WB Job News Recruitment
WB Job News Recruitment

WB Job News: পশ্চিমবঙ্গের কর্মসংস্থান বৃদ্ধি করতে উদ্যোগী মমতা সরকার। পশ্চিমবঙ্গের ব্যাপক কর্মসংস্থান করতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্য সচিব বিশ্ব ব্যাংকের কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসতে চলেছেন। মনে করা হচ্ছে এর ফলে বাংলায় অর্থের বরাদ্দ আসতে চলেছে। তাছাড়া বিশ্ব বাণিজ্য সম্মেলনকে মাথায় রেখে ক্ষুদ্র শিল্পের অগ্রগতিকে গুরুত্ব দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। প্রায় পঞ্চাশ হাজার কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে।

কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বারবার এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আবাস যোজনা টাকা আসছে না বলেও জানিয়েছেন তিনি। সেই উদ্দেশ্যে ইতিমধ্যে ” খেলা হবে” প্রকল্প চালু করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে ব্যাপক সংখ্যক কর্মী নিয়োগ করা হবে এমনটাই বলা হয়েছে। এই উদ্দেশ্যে নতুন একটি পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। নতুন এই পোর্টালটি বর্তমান ১০০ দিনের প্রকল্পের পোর্টালের সাথে যুক্ত করা হবে। রাজ্যের অদক্ষ শ্রমিকরা সরকারের আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। ইতিমধ্যেই দুয়ারী সরকারের সপ্তম পর্বের কাজ শুরুর পথে।

পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের তরফ থেকে সাহায্য করা হচ্ছে। পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনা ব্যাপক, সেই উদ্দেশ্যে বিশ্ব ব্যাংক প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে। বিশ্বব্যাংকের তরফ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে এ প্রসঙ্গে। এই অর্থ পশ্চিমবঙ্গের হাতে এলে পশ্চিমবঙ্গে যেমন ব্যাপক শিল্প উন্নতি হবে, পাশাপাশি ব্যাপক পরিমাণ কর্মসংস্থানও হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিল্প ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নতি সাধনের উদ্দেশ্যে এই অর্থ কিছুটা অংশ ব্যয় করা হবে। এছাড়াও উন্নত পরিবহন ব্যবস্থা, সড়ক নির্মাণের ওপর জোর দেওয়া হবে। এর ফলে রাজ্য কর্মসংস্থান বৃদ্ধি পাবে। বেকার যুবক-যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের পথ খুলবে।

Advertisement

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase

অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal
Shorts

অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal

নবান্নের নির্দেশে বাড়লো সাম্মানিক ভাতা, জেনে নিন বিস্তারিত #civic #civicvolunteer
Shorts

নবান্নের নির্দেশে বাড়লো সাম্মানিক ভাতা, জেনে নিন বিস্তারিত #civic #civicvolunteer

বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো  আবেদন বাতিল #pensionhike
Shorts

বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো আবেদন বাতিল #pensionhike