হেল্থ স্কিম

Health Scheme: হেলথ স্কিম সার্টিফিকেটের গোপনীয়তা ও নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা নিল সরকার, আপনি কী করবেন?

Masked Aadhaar and Mobile Number in West Bengal Health Scheme
Masked Aadhaar and Mobile Number in West Bengal Health Scheme

West Bengal Health Scheme: আধার কার্ড ভারতীয়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। আধার নাম্বার এর সাথে ব্যাংক একাউন্ট, প্যান কার্ড, ভোটার কার্ড অন্যান্য সমস্ত সঞ্চয় একাউন্টগুলিও যুক্ত করতে হয়েছে ভারতবাসীদের। পশ্চিমবঙ্গ হেলথ স্কিম (WBHS) তার বিকল্প নয়। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উপলব্ধ পশ্চিমবঙ্গ হেলথ স্কিম এ অন্তর্ভুক্ত হতে গেলে এখন আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক।

এখন হেলথ স্কিম এর সাথে আধার নম্বর যুক্ত করলে এনরোলমেন্ট সার্টিফিকেট (Enrollment Certificate) এর মধ্যে প্রত্যেক বেনিফিশিয়ারির সম্পূর্ণ আধার নাম্বারটি লেখা থাকে। এর সাথে মোবাইল নাম্বারটিও উল্লেখিত থাকে। এর ফলে হেলথ স্কিম গ্রাহকদের গোপনীয়তা এবং নিরাপত্তা বিঘ্নিত হয়। বিশেষ করে বর্তমান সময়ে আধার কেন্দ্রিক যে সমস্ত দুর্নীতি ঘটছে তার জন্য সম্পূর্ণ আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এভাবে ব্যক্ত হয়ে যাওয়া মারাত্মক ব্যাপার বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

এবার তাই পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের এনরোলমেন্ট সার্টিফিকেটের গোপনীয়তা এবং নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার মাস্কড (Masked) আকারে থাকবে। এর ফলে এনরোলমেন্ট সার্টিফিকেট থেকে সম্পূর্ণ আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দুষ্কৃতীদের হাতে পৌঁছাবে না। পশ্চিমবঙ্গ হেলথ স্কিম গ্রাহকরা এভাবে আধার এবং মোবাইল নাম্বার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঘাটতি থেকে রক্ষা পাবেন।

পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের ওয়েবসাইটে একটি নোটিশের মাধ্যমে এই কথাটি ঘোষণা করা হয়েছে। ৫ অক্টোবর ২০২৩ থেকে হেলথ স্কিমের ওয়েবসাইটে যে সমস্ত নতুন এনরোলমেন্ট সার্টিফিকেট জেনারেট করা হবে সেগুলিতে সম্পূর্ণ আধার নম্বর এবং মোবাইল নাম্বারের পরিবর্তে মাস্কড আধার নাম্বার এবং মোবাইল নাম্বার থাকবে।

Advertisement
Important Notice for Health Scheme Masked Aadhaar and Mobile No
Important Notice for Health Scheme Masked Aadhaar and Mobile No

আপনি যদি এখনো পর্যন্ত আপনার আধার নাম্বার এবং মোবাইল নাম্বার পশ্চিমবঙ্গ হেলথ স্কিম এর সাথে যুক্ত না করে থাকেন তবে অবশ্যই করে নিন। যদি যুক্ত করা থাকে তাহলে নতুন করে কিছু করতে হবে না। প্রয়োজন হলে মাস্ক আধারযুক্ত নতুন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ
Shorts

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase