ছুটি

Holiday in West Bengal: পশ্চিমবঙ্গে আবার একটি ছুটি ঘোষণা, তবে সকলের জন্য নয়, দেখুন কাদের কবে ছুটি

Holiday in West Bengal
Holiday in West Bengal

Holiday in West Bengal: পশ্চিমবঙ্গে আবার একটি নতুন ছুটির ঘোষণা হলো। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ৫ই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করল। তবে এই ছুটি পশ্চিমবঙ্গের সমস্ত অফিস, বিদ্যালয়, লোকাল বডি, সংস্থা ইত্যাদির জন্য নয়।

৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার, ১৫-ধুপগুড়ি(SC) বিধানসভা নির্বাচনী এলাকায় উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কারণে ধুপগুড়ি বিধানসভা নির্বাচনী এলাকায় উক্ত দিনে Negotiable Instruments Act, 1881 অনুসারে সমস্ত সরকারি অফিস ছুটি থাকবে। একই কারণে ওই অঞ্চলের সরকারি সংস্থা, সরকারি আন্ডারটেকিং সংস্থা, কর্পোরেশন, বোর্ড, ও স্থানীয় সংস্থা এবং তার সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

শ্রম বিভাগ দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানকে উপযুক্ত নির্দেশনা জারি করবে, সংশ্লিষ্ট ভোট এলাকার শ্রমিকদের জন্য উল্লিখিত তারিখটিকে সবেতন ছুটি হিসেবে ঘোষণা করবে। এটা নিশ্চিত করতে হবে যে, সকল কর্মচারী নির্বাচনে অংশগ্রহণ করে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

যদি কোনও কর্মচারী তার সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বাইরে কাজ করেন এবং যেখানে ভোটের তারিখটি তার কর্মস্থলে ছুটি হিসাবে ঘোষণা করা হয়নি, সেক্ষেত্রে তাকে সেই তারিখে বিশেষ ছুটির অনুমতি দিয়ে তার ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। পুনঃভোটের ক্ষেত্রে, কর্মচারী/শ্রমিকদের পুনরায় ভোটের তারিখে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।

Advertisement

ভোটের তারিখের আগের দিন অর্থাৎ ৪ সেপ্টেম্বর, ২০২৩ [সোমবার] নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দ্যেশে ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান/সরকারি অফিস/সংবিধিবদ্ধ এবং স্থানীয় সংস্থা ইত্যাদির জন্য উপযুক্ত কর্তৃপক্ষ স্থানীয় ছুটি ঘোষণা করতে পারে যা ভোটকেন্দ্র/সেক্টর অফিস/বন্টন-সহ-রিসিভিং সেন্টার (DC/RC) বা অন্য কোনো নির্বাচনের জন্য ব্যবহার করা হবে।

নির্বাচনী এলাকা ছাড়া অন্যান্য এলাকার সমস্ত অফিস নিয়মমতো খোলা থাকবে। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের অফিসিয়াল অর্ডারটি নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন।

অর্ডার: https://finance.wb.gov.in/writereaddata/4891-F(P2).pdf

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ
Shorts

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase