ছুটি

Holiday on Raksha Bandhan: রাখী পূর্ণিমার জন্য কি বিশেষ ছুটি ঘোষণা হল? নতুন বিজ্ঞপ্তি তো প্রকাশ হয়নি

Holiday on Raksha Bandhan
Holiday on Raksha Bandhan

Holiday on Raksha Bandhan: রাখি পূর্ণিমার জন্য কি বুধবার সমস্ত অফিস বন্ধ থাকছে? এর জন্য কি আদৌ কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে? রাখি পূর্ণিমার জন্য কত দিন ছুটি? একদিন না দুইদিন? এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমরা পেয়েছি বিভিন্ন জনের কাছ থেকে। তাই আজকের এই প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করে জানানো হলো।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে প্রকাশিত ২০২৩ সালের ছুটির তালিকায় মোট ৩ ধরনের ছুটির উল্লেখ রয়েছে। প্রথমটি হল নেগোশিয়াবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট (N.I. Act) এর আওতায় ছুটি। দ্বিতীয়টি হলো রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী ছুটি (order of State Government) এবং তৃতীয়টি হল আংশিক ছুটি (Sectional Holidays )। রাখী পূর্ণিমার জন্য ছুটি, এর মধ্যে কোনটায় আছে?

প্রথমটির ক্ষেত্রে সাধারণত সম্পূর্ন ভারতে ছুটি থাকে। রবিবারের ছুটিও N.I. Act এর দৌলতে পাওয়া যায়। আর দ্বিতীয়টি অর্থাৎ রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী যে ছুটি তা কেবল পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। এই তালিকায় তৃতীয় ছুটি অর্থাৎ আংশিক ছুটি (Sectional Holiday) কেবল পশ্চিমবঙ্গ রাজ্যের বিশেষ বিশেষ অঞ্চল কিংবা বিশেষ বিশেষ সম্প্রদায়ের জন্য প্রযোজ্য।

দেখুন: পশ্চিমবঙ্গের ২০২৩ সালের সকল ছুটির তালিকা

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা নম্বর 4331-F(P2) যা প্রকাশিত হয়েছিল ২১ অক্টোবর ২০২২, অনুযায়ী রাখী পূর্ণিমার জন্য ৩০ আগস্ট ২০২৩ বুধবার ছুটির কথা উল্লেখ করা আছে। রাখী পূর্ণিমার ছুটি উল্লেখ আছে লিস্ট ২ তে, অর্থাৎ রাজ্য সরকারের নির্দেশিকার ভিত্তিতে (by order of State Government) ছুটির মধ্যে। এবং এই ছুটি পশ্চিমবঙ্গের সমস্ত অফিস, বিদ্যালয়, কলেজ ইত্যাদির জন্য কার্যকরী। তবে জরুরী বিভাগ গুলি যেমন চালু থাকে তেমনই থাকবে।

অর্থাৎ এই ছুটি পূর্ব নির্ধারিত। ২০২২ সালের ২১ শে অক্টোবরেই রাখী পূর্ণিমার জন্য ছুটি নির্দেশিত হয়েছিল। এর জন্য আলাদা করে কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তির প্রয়োজন নাই। রাজ্য সরকারের নির্দেশিকার ভিত্তিতে ৩০ আগস্ট বুধবার রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি থাকছে।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ
Shorts

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase

Comments are closed.