পেনশনার

Life Certificate: পেনশনারদের জন্য বিরাট সুখবর, এখন বাড়ি থেকেই দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট, দেখুন নবান্নের বিজ্ঞপ্তি

Life Certificate from Mobile Smartphone
Life Certificate from Mobile Smartphone

Life Certificate from Home: পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল। এই বিজ্ঞপ্তির মাধ্যমে এখন থেকে মোবাইলের সাহায্যে বাড়িতে বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট (Life Certificate)। যেতে হবে না ট্রেজারি অফিস কিংবা ব্যাঙ্ক। এরফলে সমস্ত পেনশনার ও ফ্যামিলি পেনশনার বিশেষ করে যারা বয়স্ক তারা খুবই উপকৃত হবেন। দেখুন বিজ্ঞপ্তির বাংলা সারাংশ-

বিজ্ঞপ্তি নং:5061-F(eGOV)
প্রকাশের তারিখ:29/08/2023
প্রকাশক:পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর
বিষয়:পেনশনারদের সুবিধার্থে বাড়িতে বসে শুধুমাত্র একটি স্মার্টফোনের সাহায্যে ফেস অথেন্টিকেশন এর মাধ্যমে লাইভ সার্টিফিকেট জমা দেওয়া।

বর্তমানে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা করার যে পদ্ধতিগুলি আছে সেগুলি-

১) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা পেনশনারের স্বাক্ষর সহ লাইফ সার্টিফিকেটের ফিজিক্যাল/হার্ড কপি ট্রেজারি বা ব্যাঙ্কে জমা দেওয়া।

২) বায়ো-মেট্রিক ডিভাইসের মাধ্যমে জীবনপ্রমান পোর্টালে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা দেওয়া।

Advertisement

প্রথম ক্ষেত্রে পেনশনার/ফ্যামিলি পেনশনার নিজে অথবা তার নিকট আত্মীয় একজনকে ব্যাংক অথবা ট্রেজারি অফিসে লাইফ সার্টিফিকেটের ফিজিক্যাল/হার্ড কপি জমা করতে হয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে পেনশনার অথবা ফ্যামিলি পেনশনার কে ট্রেজারি অফিসে অথবা ব্যাংক এ যেতে হয় যেখানে বায়োমেট্রিক ডিভাইসের সুবিধা উপলব্ধ।

Life Certificate from Home:

৩) নতুন সংযোজিত পদ্ধতি: এবার রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেবলমাত্র একটি স্মার্ট ফোন ব্যবহার করে ফেস অথেন্টিকেশনের (Face Authentication) মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা দেওয়া যাবে। এর সাথে আগের দুই পদ্ধতিও চালু থাকছে। অর্থাৎ এই তিনটি পদ্ধতির মধ্যে যেকোনো একটি পদ্ধতি বেছে নিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন রাজ্য সরকারের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা।

অর্থাৎ এখন বাড়ি থেকেই একটি স্মার্ট ফোন ব্যবহার করে লাইফ সার্টিফিকেট জমা করা যাবে। এর জন্য আর কোথাও যেতে হবে না। এই সিদ্ধান্তের ফলে বয়স্ক পেনশনাররা খুবই উপকৃত হবেন।

এর সাথে যথাসময়ে লাইফ সার্টিফিকেট জমা না করার কারণে যে সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের পিপিও সাসপেন্ড হয়ে গেছে তারাও এই পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা করে পুনরায় পেনশন চালু করতে পারবেন। এক্ষেত্রে এই অর্ডার ৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকরী হয়েছে ।

চালু থাকা লাইফ সার্টিফিকেট জমা করার জন্য এই বিজ্ঞপ্তিটি কার্যকরি হবে ১ নভেম্বর ২০২৩ থেকে। প্রত্যেক বছর নভেম্বর মাসে যেমন জমা করতে হয় লাইফ সার্টিফিকেট, সামনের নভেম্বর থেকে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ফেস অথেন্টিকেশন করে জমা করা যাবে লাইফ সার্টিফিকেট।

Life Certificate from Mobile Smartphone Order
Life Certificate from Mobile Smartphone Order

View: Process of Life Certificate Submission

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is the founder and editor of WBPAY.in. She has a background in finance and more than seven years of work in West Bengal state departmental accounting, including WBIFMS, pay fixation under ROPA 2019, DA, GPF and income tax for salaried employees. She decides what WBPAY.in covers and checks articles before they are published. Articles are drafted with the… more>>