সরকারি কর্মচারী

8th Pay Commission: পশ্চিমবঙ্গে আসছে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন, রাজ্য সরকারি কর্মচারীদের ৭ম পে কমিশন কবে?

8th Pay Commission 20260121 184350 0000
8th Pay Commission 20260121 184350 0000

এক নজরে

  • অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন ৯ই ও ১০ই জুলাই ২০২৬ কলকাতায় আসছে।
  • কেন্দ্রীয় কর্মীদের ১৫ই জুন ২০২৬-এর মধ্যে অনলাইনে মেমোরেন্ডাম জমা দিতে হবে।
  • কেন্দ্রীয় পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেশের লক্ষ্যমাত্রা ২০২৭ সালের মাঝামাঝি।
  • কেন্দ্রীয় বেতন কাঠামোর প্রভাবে ২০২৮ সালে পশ্চিমবঙ্গে নতুন পে কমিশনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th Central Pay Commission) আগামী জুলাই মাসে পশ্চিমবঙ্গ সফরে আসছে। গত ২৯শে মে, ২০২৬ তারিখে অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সফরের মূল উদ্দেশ্য হলো রাজ্যের বিভিন্ন সেন্ট্রাল গভর্মেন্ট অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন এবং কর্মী ইউনিয়নগুলির সাথে সরাসরি আলোচনা করা এবং তাদের দাবি ও সুপারিশ খতিয়ে দেখা।

কেন্দ্রীয় এই পদক্ষেপের পর স্বভাবতই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনে প্রশ্ন উঠছে— রাজ্যে ৭ম বেতন কমিশন (WB 7th Pay Commission) কবে চালু হবে? এই প্রতিবেদনে আমরা সম্পূর্ণ তথ্য এবং এর বাস্তবসম্মত প্রভাব সহজ ভাষায় আলোচনা করব।

সূচিপত্র

কবে এবং কেন কলকাতায় আসছে ৮ম বেতন কমিশন?

সরকারি নোটিশ অনুযায়ী, ডেপুটী সেক্রেটারি শ্রী সৌম্যজিৎ ঘোষের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৯ই এবং ১০ই জুলাই, ২০২৬ (বৃহস্পতি ও শুক্রবার) অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন কলকাতায় অবস্থান করবে। এই দুই দিন বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে ফিটমেন্ট ফ্যাক্টর, বেসিক পে, পে-ম্যাট্রিক্স লেভেল এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Advertisement

সাক্ষাৎকারের জন্য আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ সময়সীমা:

  • অনলাইন আবেদন: যে সমস্ত কেন্দ্রীয় সংগঠন বা ইউনিয়ন কমিশনের সাথে দেখা করতে ইচ্ছুক, তাদের অফিশিয়াল পোর্টালের (nicforms) মাধ্যমে আবেদন করতে হবে।
  • মেমোরেন্ডাম জমা: আবেদন করার আগে কমিশনের মূল ওয়েবসাইট (https://8cpc.gov.in) এ গিয়ে নিজেদের মেমোরেন্ডাম বা স্মারকলিপি জমা দিতে হবে।
  • ইউনিক মেমো আইডি (Unique Memo ID): স্মারকলিপি সফলভাবে সাবমিট করার পর একটি নির্দিষ্ট আইডি জেনারেট হবে, যা অ্যাপয়েন্টমেন্টের ফর্মে উল্লেখ করা বাধ্যতামূলক।
  • শেষ তারিখ: অনলাইন আবেদনের শেষ সময়সীমা আগামী ১৫ই জুন, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয়অফিশিয়াল তারিখ / বিবরণ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৯শে মে, ২০২৬
স্মারকলিপি ও আবেদনের শেষ তারিখ১৫ই জুন, ২০২৬
কলকাতা সফরের তারিখ৯ই এবং ১০ই জুলাই, ২০২৬
কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেশের লক্ষ্যমাত্রা২০২৭ সালের মাঝামাঝি (১৮ মাসের সময়সীমা)

রাজ্য সরকারি কর্মচারীদের উপর এর কী প্রভাব পড়বে?

অনেকেই মনে করতে পারেন যে এটি যেহেতু কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন, তাই রাজ্য সরকারি কর্মচারীদের এতে কোনো লাভ নেই। কিন্তু বাস্তবে বিষয়টি অন্যরকম। কেন্দ্রের প্রতিটি নতুন পে কমিশন চালু হওয়ার পরেই রাজ্যগুলি তাদের নিজস্ব বেতন কাঠামো সংশোধন করার প্রক্রিয়া শুরু করে। এই কারণেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ৭ম বেতন কমিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

বাস্তব পরিসংখ্যানের বিশ্লেষণ: সাধারণত কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের পর চূড়ান্ত সুপারিশ জমা দিতে এবং তা লাগু হতে প্রায় ১৮ মাস থেকে ২ বছর সময় লাগে। ২০২৭ সালের মাঝামাঝি যদি কেন্দ্রীয় ৮ম পে কমিশনের কাজ শেষ হয়, তবে পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়তে ২০২৮ সালের শুরু বা মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

    Munmun Bera

    Munmun Bera

    Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

    সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
    Shorts

    সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

    কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
    Shorts

    কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

    সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
    Shorts

    সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase

    অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal
    Shorts

    অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal

    নবান্নের নির্দেশে বাড়লো সাম্মানিক ভাতা, জেনে নিন বিস্তারিত #civic #civicvolunteer
    Shorts

    নবান্নের নির্দেশে বাড়লো সাম্মানিক ভাতা, জেনে নিন বিস্তারিত #civic #civicvolunteer

    বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো  আবেদন বাতিল #pensionhike
    Shorts

    বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাড়িয়ে করা হলো ২,০০০ টাকা, পুরানো আবেদন বাতিল #pensionhike

    CTET Application 2026: ইন-সার্ভিস শিক্ষকদের জন্য বড় খবর, ফের শুরু হলো CTET-এর আবেদন প্রক্রিয়া
    Shorts

    CTET Application 2026: ইন-সার্ভিস শিক্ষকদের জন্য বড় খবর, ফের শুরু হলো CTET-এর আবেদন প্রক্রিয়া

    মোবাইল অ্যাপে ১ টাকায় ফসল বীমার আবেদন, জানুন প্রক্রিয়া #pmfby
    Shorts

    মোবাইল অ্যাপে ১ টাকায় ফসল বীমার আবেদন, জানুন প্রক্রিয়া #pmfby

    অর্থ দফতরের নির্দেশ মেনে এবার পঞ্চায়েত দফতরও জারি করল DA বৃদ্ধির অর্ডার #dearness_allownce
    Shorts

    অর্থ দফতরের নির্দেশ মেনে এবার পঞ্চায়েত দফতরও জারি করল DA বৃদ্ধির অর্ডার #dearness_allownce

    August 2026 Salary Date: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে? #westbengal
    Shorts

    August 2026 Salary Date: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে? #westbengal