[New] 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ ক্যালকুলেটর

Calculate Now!
পেনশনার

Life Certificate: পেনশনারদের জন্য বিরাট সুখবর, এখন বাড়ি থেকেই দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট, নবান্নের বিজ্ঞপ্তি

পেনশনারা বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে প্রতিবছর লাইফ সার্টিফিকেট জমা দিতে যাওয়া খুবই কষ্টকর হয়। এবার পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা।

Life Certificate from Home: পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল। এই বিজ্ঞপ্তির মাধ্যমে এখন থেকে মোবাইলের সাহায্যে বাড়িতে বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট (Life Certificate)। যেতে হবে না ট্রেজারি অফিস কিংবা ব্যাঙ্ক। এরফলে সমস্ত পেনশনার ও ফ্যামিলি পেনশনার বিশেষ করে যারা বয়স্ক তারা খুবই উপকৃত হবেন। দেখুন বিজ্ঞপ্তির বাংলা সারাংশ-

বিজ্ঞপ্তি নং:5061-F(eGOV)
প্রকাশের তারিখ:29/08/2023
প্রকাশক:পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর
বিষয়:পেনশনারদের সুবিধার্থে বাড়িতে বসে শুধুমাত্র একটি স্মার্টফোনের সাহায্যে ফেস অথেন্টিকেশন এর মাধ্যমে লাইভ সার্টিফিকেট জমা দেওয়া।

বর্তমানে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা করার যে পদ্ধতিগুলি আছে সেগুলি-

১) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যাচাই করা পেনশনারের স্বাক্ষর সহ লাইফ সার্টিফিকেটের ফিজিক্যাল/হার্ড কপি ট্রেজারি বা ব্যাঙ্কে জমা দেওয়া।

২) বায়ো-মেট্রিক ডিভাইসের মাধ্যমে জীবনপ্রমান পোর্টালে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা দেওয়া।

প্রথম ক্ষেত্রে পেনশনার/ফ্যামিলি পেনশনার নিজে অথবা তার নিকট আত্মীয় একজনকে ব্যাংক অথবা ট্রেজারি অফিসে লাইফ সার্টিফিকেটের ফিজিক্যাল/হার্ড কপি জমা করতে হয়। এবং দ্বিতীয় ক্ষেত্রে পেনশনার অথবা ফ্যামিলি পেনশনার কে ট্রেজারি অফিসে অথবা ব্যাংক এ যেতে হয় যেখানে বায়োমেট্রিক ডিভাইসের সুবিধা উপলব্ধ।

Life Certificate from Home:

৩) নতুন সংযোজিত পদ্ধতি: এবার রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেবলমাত্র একটি স্মার্ট ফোন ব্যবহার করে ফেস অথেন্টিকেশনের (Face Authentication) মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা দেওয়া যাবে। এর সাথে আগের দুই পদ্ধতিও চালু থাকছে। অর্থাৎ এই তিনটি পদ্ধতির মধ্যে যেকোনো একটি পদ্ধতি বেছে নিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন রাজ্য সরকারের পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা।

অর্থাৎ এখন বাড়ি থেকেই একটি স্মার্ট ফোন ব্যবহার করে লাইফ সার্টিফিকেট জমা করা যাবে। এর জন্য আর কোথাও যেতে হবে না। এই সিদ্ধান্তের ফলে বয়স্ক পেনশনাররা খুবই উপকৃত হবেন।

এর সাথে যথাসময়ে লাইফ সার্টিফিকেট জমা না করার কারণে যে সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের পিপিও সাসপেন্ড হয়ে গেছে তারাও এই পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা করে পুনরায় পেনশন চালু করতে পারবেন। এক্ষেত্রে এই অর্ডার ৭ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকরী হবে।

চালু থাকা লাইফ সার্টিফিকেট জমা করার জন্য এই বিজ্ঞপ্তিটি কার্যকরি হবে ১ নভেম্বর ২০২৩ থেকে। প্রত্যেক বছর নভেম্বর মাসে যেমন জমা করতে হয় লাইফ সার্টিফিকেট, সামনের নভেম্বর থেকে বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ফেস অথেন্টিকেশন করে জমা করা যাবে লাইফ সার্টিফিকেট।

কিভাবে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে লাইভ সার্টিফিকেট জমা করবেন তার বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হলে আমাদের এই ওয়েবসাইটে তা আবার জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সমস্ত আপডেট গুলি পেতে থাকুন।

Life Certificate from Mobile Smartphone Order
Life Certificate from Mobile Smartphone Order

Munmun Bera

মুনমুন বেরা WBPAY.in-এর সম্পাদক ও প্রকাশক। ২০১৮ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য তথ্যভিত্তিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বেতন, মহার্ঘ ভাতা, জিপিএফ, পেনশন, আয়কর, সরকারি প্রকল্প এবং চাকরির নিয়মকানুন বিষয়ক সঠিক ও যাচাইযোগ্য তথ্য সহজ বাংলায় পৌঁছে দেওয়াই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। WBPAY.in-এর সম্পাদকীয় দলে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের WBIFMS-সহ বিভিন্ন… More »
Back to top button