ডিএ

DA Arrears Update: গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া ডিএ-র সুখবর, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হলফনামায় মিলল ইঙ্গিত

Da Case Supreme Court
Da Case Supreme Court

DA Arrears Update: পশ্চিমবঙ্গ সরকার গতকাল ২১/০৭/২০২৬ তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত একটি এফিডেভিট পেশ করেছে। আগামী ২৩/০৭/২০২৬ তারিখের শুনানির ঠিক আগে এই ৮৮ পাতার রিপোর্ট জমা দেওয়া হল। এই রিপোর্টের ভেতরে একটি ১৮ পাতার স্ট্যাটাস রিপোর্ট রয়েছে। স্ট্যাটাস রিপোর্টের একটি নির্দিষ্ট অংশ রাজ্যের গ্রান্ট-ইন-এইড কর্মীদের জন্য আশার আলো দেখাচ্ছে।

সূচিপত্র

স্ট্যাটাস রিপোর্টের ১০ নম্বর পাতার তথ্য

স্ট্যাটাস রিপোর্টটির ১০ নম্বর পাতার শেষ অনুচ্ছেদটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সরকার সেখানে ১৩/০৩/২০২৬ তারিখের একটি আদেশনামার (998-F(P2)) উল্লেখ করেছে। এই আদেশের মাধ্যমে গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মেটানোর কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টের কাছে জমা দেওয়া এই সরকারি হলফনামায় বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হল।

আগের প্রতিবেদনগুলোতে আমরা বকেয়া ডিএ-র আইনি জটিলতা নিয়ে আলোচনা করেছি। সুপ্রিম কোর্টের মূল রায় সরাসরি গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানগুলোকে কভার করে না। রাজ্য সরকার নিজেদের ইচ্ছেতেই সমতা বজায় রাখার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে বকেয়া ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্যটি হলফনামায় স্পষ্টভাবে জানানো হয়েছে।

Advertisement

বকেয়া মেটানোর বাজেট

হলফনানায় এই বকেয়া মেটানোর আর্থিক খতিয়ান দেওয়া আছে। সরকার ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মেটাতে ১০০% AICPI নিউট্রালাইজেশন হিসেব করেছে। মোট আনুমানিক বাজেট ধরা হয়েছে ১১,৯৮৩ কোটি টাকা।

  • ২০১৬-২০১৯ সালের মধ্যে কর্মরত কর্মীদের ডিএ বকেয়া বাবদ খরচ হবে ৫,১৮৪ কোটি টাকা।
  • একই সময়ে ট্রেজারি থেকে পেনশন পাওয়া প্রাক্তন কর্মীদের ডিআর বকেয়ার জন্য বরাদ্দ ২,২৭৫ কোটি টাকা।
  • ২০০৮-২০১৫ সালের ট্রেজারি থেকে পেনশন প্রাপকদের জন্য বাজেট ১,১৭৪ কোটি টাকা।
  • ২০০৮-২০১৫ সালের কর্মরত কর্মীদের ডিএ বকেয়া হিসেবে ৩,০৫০ কোটি টাকা ধরা হয়েছে।

গ্রান্ট-ইন-এইড কর্মীদের স্বস্তি

এই হলফনামা গ্রান্ট-ইন-এইড কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর। রাজ্য সরকার তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত খাতায় কলমে জানিয়ে দিল। এই পদক্ষেপটি প্রমাণ করে যে সরকার গ্রান্ট-ইন-এইড কর্মীদের দাবিকে মান্যতা দিচ্ছে। আগামী ২৩ তারিখের শুনানির পর এই বিষয়ে আরও স্পষ্ট নির্দেশিকা আসবে বলে আমরা আশা করছি।

WBIFMS পোর্টালে ই-সার্ভিস বুক আপডেটের কাজ চলছে। ফিজিক্যাল সার্ভিস বুক থেকে তথ্য ডিজিটাল করার নির্দেশ দিয়েছে সরকার। এই প্রক্রিয়া শেষ হলে পুরোনো বকেয়া হিসেব করা আরও সহজ হবে। আমরা এই বিষয়ে নজর রাখছি। পরবর্তী আপডেট পেলেই পোর্টালে জানানো হবে।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

WB Pay Calculator: একটি অ্যাপেই ২৫ টি ক্যালকুলেটর, বেতন, পেনশন, ইনকাম ট্যাক্স, ডিএ, ৭ম বেতন কমিশন
Shorts

WB Pay Calculator: একটি অ্যাপেই ২৫ টি ক্যালকুলেটর, বেতন, পেনশন, ইনকাম ট্যাক্স, ডিএ, ৭ম বেতন কমিশন

খরিফ ফসল বীমা: বন্যা ক্ষতিপূরণে রাজ্যের নতুন নির্দেশ, ৩২ লক্ষ কৃষক নথিভুক্ত #pmfby
Shorts

খরিফ ফসল বীমা: বন্যা ক্ষতিপূরণে রাজ্যের নতুন নির্দেশ, ৩২ লক্ষ কৃষক নথিভুক্ত #pmfby

যুবশক্তি প্রকল্পের আবেদন কি শুরু হয়েছে? বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। #yubashakti #westbengal
Shorts

যুবশক্তি প্রকল্পের আবেদন কি শুরু হয়েছে? বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। #yubashakti #westbengal

WB Scheme: পশ্চিমবঙ্গে আরও একটি নতুন প্রকল্প, ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার
Shorts

WB Scheme: পশ্চিমবঙ্গে আরও একটি নতুন প্রকল্প, ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার

💰 অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? না পেলে এখনই জেনে নিন করণীয়!
Shorts

💰 অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? না পেলে এখনই জেনে নিন করণীয়!

অন্নপূর্ণা যোজনার টাকা জমা শুরু, ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে #annapurnayojana
Shorts

অন্নপূর্ণা যোজনার টাকা জমা শুরু, ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে #annapurnayojana

বিশ্বকর্মা পুজোর ছুটি উপলক্ষে আবারো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর #westbengal
Shorts

বিশ্বকর্মা পুজোর ছুটি উপলক্ষে আবারো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর #westbengal

Seba Setu Abhijan: ২-৪ অক্টোবর তিনদিনের শিবির, বিডিও অফিসে মিলবে ১৩+ প্রকল্পের সুবিধা
Shorts

Seba Setu Abhijan: ২-৪ অক্টোবর তিনদিনের শিবির, বিডিও অফিসে মিলবে ১৩+ প্রকল্পের সুবিধা

Viswakarma Puja Holiday: বিশ্বকর্মা পুজোর ছুটি বদলে গেল, নবান্নের নতুন বিজ্ঞপ্তি জারি #holiday
Shorts

Viswakarma Puja Holiday: বিশ্বকর্মা পুজোর ছুটি বদলে গেল, নবান্নের নতুন বিজ্ঞপ্তি জারি #holiday

WB Govt Holiday: সবেতন ছুটি ঘোষণা, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি #holiday #westbengal
Shorts

WB Govt Holiday: সবেতন ছুটি ঘোষণা, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি #holiday #westbengal