ডিএ

DA Case Update Today: হাইভোল্টেজ শুনানি! কী হল আজ ডিএ মামলায়? দেখুন সরাসরি

Wb Da Case Update Supreme Court
Wb Da Case Update Supreme Court

DA Case Update Today: আজ, ৭ই মে, ২০২৫, সুপ্রিম কোর্টের ৫ নম্বর কোর্ট-রুমে মামলাটি দ্বিতীয় আইটেম হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। এই শুনানি মাননীয় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আদালত এর আগে নির্দেশ দিয়েছিল যে ৭ই মে তারিখের জন্য নির্ধারিত এই মামলার শুনানি যেন কোনোভাবেই স্থগিত না করা হয় এবং এই মামলাটি “টপ অফ দ্য লিস্ট” হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এমনকি, রাজ্য সরকার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করলেও আদালত তা গ্রাহ্য করেনি বলে খবর। এই কারণে আজকের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হওয়ার কথা ছিল।

শেষ পাওয়া খবর অনুযায়ী আবার পিছিয়ে গেল সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মামলাটি। আজ শুনানির শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভি বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চকে জানান যে, অন্য একটি বেঞ্চে তাঁর একটি গুরুত্বপূর্ণ মামলা থাকায় তিনি আজ ডিএ মামলায় সময় দিতে পারবেন না। এই কারণে তিনি শুনানির তারিখ পেছানোর আবেদন করেন।

তবে, রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী আদালতকে বিনয়ের সঙ্গে জানান যে, এই মামলাটি ইতিপূর্বে ১১ বার তালিকাভুক্ত হলেও বিস্তারিত শুনানি হয়নি। তাই তিনি আর বিলম্ব না করে দ্রুত শুনানির জন্য একটি তারিখ ধার্য করার অনুরোধ জানান।

Advertisement

বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনার পর, রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিংভির সম্মতিতে, আগামী ১৪ই মে, দুপুর ২টোয় (14/05/2025, 2:00 PM) এই মামলার শুনানির দিন ধার্য করেছেন।

আজকের শুনানিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হওয়ার কথা ছিল:

  • মূল ডিএ মামলা এবং কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের আপিলের গ্রহণযোগ্যতা।
  • কর্মচারী সংগঠন ‘ইউনিটি ফোরাম’-এর পক্ষ থেকে জমা দেওয়া অতিরিক্ত কিছু নথি।
  • ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-কে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য করা আবেদন।

ডিএ মামলার প্রেক্ষাপট: এক দীর্ঘ প্রতীক্ষা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের অন্যতম প্রধান দাবি হলো কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা। এই দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন। মূল ঘটনাগুলি এইরকম:

  • কলকাতা হাইকোর্টের রায়: রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দায়ের করা মামলায়, ২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দেয়। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমতুল্য হারে (তৎকালীন বকেয়া সহ) ডিএ প্রদান করার জন্য।
  • সুপ্রিম কোর্টে রাজ্য সরকার: কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালের নভেম্বর মাসে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এরপর থেকে একাধিকবার এই মামলার শুনানি হয়েছে এবং বিভিন্ন কারণে তারিখ পিছিয়েও গিয়েছে।
  • চলমান ব্যবধান: রাজ্য সরকার বিভিন্ন সময়ে ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও কেন্দ্রীয় হার থেকে রাজ্যের ডিএ-র ফারাক এখনও বেশ অনেকটাই (সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী প্রায় ৩৭%)। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮% হারে ডিএ পাচ্ছেন। ‘কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’, ‘ইউনিটি ফোরাম’, ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর মতো সংগঠনগুলি কর্মীদের পক্ষে এই মামলা লড়ছে।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ
Shorts

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase