ডিএ

DA Hike News: আবার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে, উপকৃত সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা

DA Hike news
DA Hike news

DA Hike News: কেন্দ্র সরকার সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) বাড়াতে চলেছে। এর ফলে এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবার তা বেড়ে ৪৫ শতাংশ হতে চলেছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের মহার্ঘ ভাতা নির্ধারিত হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI-IW) এর ভিত্তিতে। এই ইনডেক্স এর পরিপ্রেক্ষিতে প্রতি ছয় মাস অন্তর মহার্ঘ ভাতা সংশোধিত হয়।

মহার্ঘভাতা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এলো, পশ্চিমবঙ্গের কর্মচারী ও পেনশনাররা অবশ্যই দেখুন PDF

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী AICPI-IW ইনডেক্স জুন ২০২৩ এর রিপোর্ট ৩১ শে জুলাই ২০২৩ প্রকাশিত হয়েছে। এর আগে কর্মচারীরা ৪ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন এমনটাই আশা করেছিলেন। তবে এই পরিমাণ ৩ শতাংশের কিছুটা বেশি হয়েছে। তাই রাউন্ড অফ করে এটি ৩ শতাংশ হচ্ছে। অর্থাৎ এখন এই ফর্মুলা অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরো ৩ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন।

Advertisement

এই বর্ধিত ডিএ বৃদ্ধি কার্যকরী হবে ১ জুলাই ২০২৩ থেকে। বর্তমানে এক কোটিরও বেশি সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ১জুলাই থেকে এই পরিমাণ ৪৫% হতে চলেছে। এবং সরকার ঘোষণা করলে এই পরিমাণ অর্থ বকেয়া হিসেবে পেয়ে যাবেন কর্মচারী এবং পেনশনাররা।

এর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারদের মহার্ঘ ভাতা জানুয়ারি মাস থেকে ৪ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছিল। যার ফলে ৩৮ শতাংশ থেকে এই মহার্ঘভতার পরিমাণ ৪২ শতাংশে এসেছিল। এখন তা আবার ৪৫ শতাংশ হতে চলেছে। এর ফলে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনারা।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

August 2026 Salary Date: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে? #westbengal
Shorts

August 2026 Salary Date: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের আগস্ট মাসের বেতন কবে? #westbengal

Farmer ID West Bengal: কৃষকের জন্য ১১ ডিজিটের কার্ড চালু, এগ্রিস্ট্যাক প্রকল্পে নিবন্ধন শুরু
Shorts

Farmer ID West Bengal: কৃষকের জন্য ১১ ডিজিটের কার্ড চালু, এগ্রিস্ট্যাক প্রকল্পে নিবন্ধন শুরু

Grant In Aid DA: অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ, ১১ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রিপোর্ট তলব
Shorts

Grant In Aid DA: অবিলম্বে ডিএ দেওয়ার নির্দেশ, ১১ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে রিপোর্ট তলব

WB Professional Tax Rates: ২০ হাজার পর্যন্ত আয় করমুক্ত, প্রস্তাবিত নতুন নিয়ম জারি নবান্নের
Shorts

WB Professional Tax Rates: ২০ হাজার পর্যন্ত আয় করমুক্ত, প্রস্তাবিত নতুন নিয়ম জারি নবান্নের

Grant in Aid DA: সরকারি ও পোষিত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু, #dearness_allownce
Shorts

Grant in Aid DA: সরকারি ও পোষিত কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু, #dearness_allownce

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা চালু হলো, সংশোধন ও অভিযোগ করা যাবে #AnnapurnaYojana #WestBengal
Shorts

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখা চালু হলো, সংশোধন ও অভিযোগ করা যাবে #AnnapurnaYojana #WestBengal

আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলা এবং ৩২ হাজার প্রাইমারি টিচার মামলা #DearnessAllowance #teachers
Shorts

আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলা এবং ৩২ হাজার প্রাইমারি টিচার মামলা #DearnessAllowance #teachers

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! সমস্ত দপ্তরে চিঠি পাঠানো হলো
Shorts

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! সমস্ত দপ্তরে চিঠি পাঠানো হলো

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে কী করবেন? জানুন বিস্তারিত পদ্ধতি ও সমাধান
Shorts

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে কী করবেন? জানুন বিস্তারিত পদ্ধতি ও সমাধান

অন্নপূর্ণা যোজনা টাকা একাউন্টে ঢুকে গেল, আজ দুপুর থেকেই টাকা ঢুকতে শুরু করেছে #AnnapurnaYojana
Shorts

অন্নপূর্ণা যোজনা টাকা একাউন্টে ঢুকে গেল, আজ দুপুর থেকেই টাকা ঢুকতে শুরু করেছে #AnnapurnaYojana