সহায়িকা ও নিয়মাবলী

LPG Booking Rule: সিলিন্ডার ডেলিভারির সময়সীমা ২১ দিন করার নির্দেশিকা

Lpg Subsidy Bengali Housewife Cooking
Lpg Subsidy Bengali Housewife Cooking

New LPG Booking Rule: সাধারণ গৃহস্থালির রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় বদল আনল তেল কোম্পানিগুলি। বিশ্বজুড়ে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এখন থেকে একটি গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাওয়ার পর পরবর্তী সিলিন্ডার পেতে গ্রাহকদের অন্তত ২১ দিন অপেক্ষা করতে হবে। এত দিন এই সময়সীমা ছিল ১৫ দিন। অর্থাৎ, আপনি চাইলেও ১৫ দিনের মাথায় আর নতুন সিলিন্ডার হাতে পাবেন না। গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির সফটওয়্যারে ইতিমধ্যেই এই নতুন নিয়ম আপডেট করে দেওয়া হয়েছে। তবে গ্রাহকদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে, গ্যাসের কোনও ঘাটতি নেই এবং সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে রবিবারও প্ল্যান্টগুলি খোলা রাখা হচ্ছে।

সূচিপত্র

বছরে কতগুলি গ্যাস সিলিন্ডার কেনা যাবে?

তেল কোম্পানিগুলির নির্ধারিত পুরোনো নিয়ম অনুযায়ী একজন গ্রাহক একটি নির্দিষ্ট আর্থিক বছরে (১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত) মোট ১৫টি সিলিন্ডার কিনতে পারেন। এর মধ্যে ১২টি সিলিন্ডার ভর্তুকিযুক্ত দামে পাওয়া যায়। বাকি ৩টি সিলিন্ডার বাজারদর বা সম্পূর্ণ নন-সাবসিডি রেটে কিনতে হয়। এই বার্ষিক কোটার ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি।

Advertisement

ডেলিভারি ও বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়মাবলি

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান বুকিং পদ্ধতিতে এখনই কোনও বদল আসছে না। অর্থাৎ, গ্যাস বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আপনি পরেরটির জন্য বুকিং করে রাখতে পারেন। তবে নতুন সিলিন্ডারটি আপনার বাড়িতে ডেলিভারি দেওয়া হবে প্রথমটি পাওয়ার ঠিক ২১ দিন পর। পাশাপাশি, গ্রাহকদের সুবিধার্থে বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস পৌঁছে দেওয়ার নিয়মটিও বহাল থাকছে। শোনা যাচ্ছে, ভবিষ্যতে গ্রাহকদের বুকিং করার ক্ষেত্রেই ২১ দিনের এই বিধিনিষেধটি সম্পূর্ণভাবে কার্যকর করার কথা চিন্তাভাবনা করছে সংশ্লিষ্ট মন্ত্রক।

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি

গৃহস্থালির গ্যাসের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও বড় আপডেট রয়েছে। গত ৭ মার্চ থেকে ১৯ কেজি ওজনের কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১১৫ টাকা বাড়ানো হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে একটি ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৮৮৩ টাকা। অন্যদিকে, দেশের বাণিজ্য নগরী মুম্বইতে এই সিলিন্ডার কিনতে এখন খরচ পড়বে ১,৮৩৫ টাকা।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

In-Service TET Notification: TET বিজ্ঞপ্তি চূড়ান্ত নয়, পর্যালোচনায় শিক্ষা দফতর
Shorts

In-Service TET Notification: TET বিজ্ঞপ্তি চূড়ান্ত নয়, পর্যালোচনায় শিক্ষা দফতর

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ
Shorts

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu