আইএফএমএস

নতুন WBIFMS 3.0 পোর্টাল: কী কী পরিবর্তন হল? কীভাবে ব্যবহার করবেন? কী কী সমস্যা আছে দেখুন?

WBIFMS 3.0
WBIFMS 3.0

WBIFMS 3.0: সরকারি কর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (WBIFMS) একটি গুরুত্বপূর্ণ পোর্টাল। সম্প্রতি চালু হওয়া WBIFMS 3.0 মডিউল নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে এবং ব্যবহারে কিছু সমস্যাও দেখা দিচ্ছে। এই ব্লগ পোস্টে, আমরা WBIFMS 3.0 মডিউলটি কীভাবে ব্যবহার করবেন এবং বর্তমানে যে সমস্যাগুলো আসছে, সে বিষয়ে আলোচনা করব।

সূচিপত্র

WBIFMS 3.0 তে লগইন এবং ড্যাশবোর্ড পরিচিতি

  • প্রথম ধাপ: WBIFMS 3.0 তে কাজ শুরু করতে, আপনাকে প্রথমে WBIFMS 3.0-এর হোমপেজে যেতে হবে। সেখানে ডানদিকের আইকনে ক্লিক করে ‘ই-বিলিং আইএফএমএস 3.0’ অপশনটি বেছে নিতে হবে।
  • লগইন প্রক্রিয়া: লগইন করার জন্য আপনার আগের ইউজারনেমই ব্যবহার করতে হবে। তবে, পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন হতে পারে। এর জন্য ‘ফরগেট পাসওয়ার্ড’ অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে ।
  • ড্যাশবোর্ড: সফলভাবে লগইন করার পর আপনি একটি নতুন ড্যাশবোর্ড দেখতে পাবেন । এখানে বিভিন্ন অপশন রয়েছে যা বিল তৈরি এবং অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হবে।
Advertisement

বিল তৈরি করার পদ্ধতি

WBIFMS 3.0 তে বিল তৈরি করার পদ্ধতি আগের ভার্সনের তুলনায় অনেকটাই পরিবর্তিত হয়েছে:

  1. বিল অপশন: ড্যাশবোর্ড থেকে বিল তৈরি করার অপশনে যান।
  2. টিআইআর 26: বিল তৈরির সময় ‘টিআইআর 26’ অপশনটি সিলেক্ট করুন।
  3. তথ্য পূরণ: বিল সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
  4. অ্যালটমেন্ট না থাকলে: যদি বিলের নির্দিষ্ট হেডে কোনও অ্যালটমেন্ট না থাকে, তবে ‘ইন এন্টিসিপেশন’ (In Anticipation) অপশনটি বেছে নিতে হবে।

বর্তমান সমস্যা এবং সমাধান

WBIFMS 3.0 ব্যবহারে কিছু সমস্যা দেখা দিচ্ছে যা ব্যবহারকারীদের জানা প্রয়োজন:

  • ডিজিটাল সিগনেচার (DSC): বর্তমানে বিল সাবমিট করার জন্য ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট (DSC)-এর কোনও ফাংশনালিটি উপলব্ধ নেই । প্রত্যেকবার ওটিপি এর মাধ্যমে লগইন এপ্রুভ করতে হবে।
  • পুরানো ডেটা: পূর্বের ভার্সনের সাথে এখনও লিংক করা হয়নি। তাই পুরানো ডেটা এখানে দেখা যাচ্ছে না।
  • বিল মডিফিকেশন: বিল তৈরি করার পর তা মডিফাই করার সুবিধা এখনও চালু হয়নি।
  • বিল নম্বর দেওয়া যায়না: ম্যানুয়ালি কোনো বিল নম্বর দেওয়া যায়না। একটি অটো জেনারেটেড বিল নম্বর তৈরি হচ্ছে যার ফলে রেকর্ড রাখা অফ পরে সার্চ করার সমস্যা হচেছ।

এই সমস্যাগুলি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত এবং আশা করা যায় শীঘ্রই এর সমাধান করা হবে। ব্যবহারকারীদের নিয়মিত পোর্টাল চেক করার এবং প্রয়োজনে হেল্পডেস্কের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

WBIFMS 3.0 একটি নতুন সিস্টেম এবং সম্পূর্ণভাবে এটি প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। আশা করি এই পোস্টটি আপনাদের নতুন মডিউলটি বুঝতে এবং ব্যবহার করতে কিছুটা সাহায্য করবে। নিচের ভিডিওটি দেখে আরো সহজে বিষয়টি বুঝতে পারেন:

WBIFMS 3.0 An Overview

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is the founder and editor of WBPAY.in. She has a background in finance and more than seven years of work in West Bengal state departmental accounting, including WBIFMS, pay fixation under ROPA 2019, DA, GPF and income tax for salaried employees. She decides what WBPAY.in covers and checks articles before they are published. Articles are drafted with the… more>>

Seba Setu Annapurna Yojana: ক্যাম্পে কি নতুন আবেদন বা টাকা পাওয়া যাবে? #annapurnayojana
Shorts

Seba Setu Annapurna Yojana: ক্যাম্পে কি নতুন আবেদন বা টাকা পাওয়া যাবে? #annapurnayojana

শিক্ষক নিয়োগের পুরনো প্যানেল বাতিল কেন? দেখুন ভিডিও #wbpay #teacherrecruitment #updates
Shorts

শিক্ষক নিয়োগের পুরনো প্যানেল বাতিল কেন? দেখুন ভিডিও #wbpay #teacherrecruitment #updates

আবাস যোজনার কড়া নির্দেশ! পাকা বাড়ি গোপন করে টাকা নিলে জেল ও জরিমানা #abas #westbengal
Shorts

আবাস যোজনার কড়া নির্দেশ! পাকা বাড়ি গোপন করে টাকা নিলে জেল ও জরিমানা #abas #westbengal

Seva Setu Camp: সেবা সেতু শিবির ২রা থেকে ৪ঠা অক্টোবর ২০২৬, তালিকা jks.wb.gov.in
Shorts

Seva Setu Camp: সেবা সেতু শিবির ২রা থেকে ৪ঠা অক্টোবর ২০২৬, তালিকা jks.wb.gov.in

MMSBY StatusCheck: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা স্ট্যাটাস চেক অনলাইনে দেখুন
Shorts

MMSBY StatusCheck: মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা স্ট্যাটাস চেক অনলাইনে দেখুন

২০০৮–২০১৫ বকেয়া DA: আপনি কত টাকা পাবেন? এক মিনিটে হিসাব | WB DA Arrear Calculator #shorts
Shorts

২০০৮–২০১৫ বকেয়া DA: আপনি কত টাকা পাবেন? এক মিনিটে হিসাব | WB DA Arrear Calculator #shorts

WB Primary TET: তিন মাসের মধ্যে পরীক্ষা নিতে প্রস্তুত পর্ষদ, সবুজ সঙ্কেতের অপেক্ষা #wbtet
Shorts

WB Primary TET: তিন মাসের মধ্যে পরীক্ষা নিতে প্রস্তুত পর্ষদ, সবুজ সঙ্কেতের অপেক্ষা #wbtet

আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি বদলে গেছে? ₹৩,০০০ কবে ঢুকবে জেনে নিন! 👀 #annapurnayojana
Shorts

আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কি বদলে গেছে? ₹৩,০০০ কবে ঢুকবে জেনে নিন! 👀 #annapurnayojana

GeM Mandatory Procurement: GeM-এ কেনাকাটা বাধ্যতামূলক, ৩ মাসের ডেডলাইন দিল অর্থ দফতর #gemportal
Shorts

GeM Mandatory Procurement: GeM-এ কেনাকাটা বাধ্যতামূলক, ৩ মাসের ডেডলাইন দিল অর্থ দফতর #gemportal

PM Kisan Status: পুজোর মরশুমে কৃষকদের সুখবর, কবে ঢুকবে ২৪তম কিস্তির ২,০০০ টাকা? #pmkisan
Shorts

PM Kisan Status: পুজোর মরশুমে কৃষকদের সুখবর, কবে ঢুকবে ২৪তম কিস্তির ২,০০০ টাকা? #pmkisan