জিপিএফ

Online PF: শিক্ষক ও শিক্ষা কর্মীদের অনলাইন পিএফ (NGIPF) এর গুরুত্বপূর্ণ আপডেট এল

Online PF Login Page update
Online PF Login Page update

Online PF: পশ্চিমবঙ্গের শিক্ষক, শিক্ষা কর্মী ও অন্যান্য দপ্তরের অনলাইন প্রভিডেন্ট ফান্ড (NGIPF) এর গুরুত্বপূর্ণ আপডেট এল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইন প্রভিডেন্ট ফান্ডের কাজ শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহেই বেশ কয়েকটি জেলার কাজ সম্পন্ন হয়েছিল। এই সপ্তাহেও কয়েকটি জেলার কাজ সম্পন্ন হল। এখনো কয়েকটি জেলার কাজ এই সপ্তাহে সম্পূর্ণ হবে বলে জানা যাচ্ছে।

গত সপ্তাহে উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার কাজ সম্পন্ন হয়েছিল এবং প্রতিষ্ঠানের প্রধানের কাছে (i-OSMS) লগইন করার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। এই সপ্তাহের প্রথম তিন দিনের মধ্যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলার কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়াও বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কাজ সম্পন্ন হবে। এই সপ্তাহে আরো কয়েকটি জেলার কাজ সম্পন্ন হতে চলেছে। যে সমস্ত জেলার কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে তাদের প্রতিষ্ঠানের প্রধান কে লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। এই লগইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রত্যেক শিক্ষক বা শিক্ষা কর্মীর প্রভিডেন্ট ফান্ডের নাম্বার জানা যাবে।

তবে আগামী সপ্তাহে কাজের গতি কিছুটা কমতে পারে, কারণ মাসের শেষ সপ্তাহে স্যালারি বিলের কাজ হয় ডিআই অফিসে। সেই কারণে মনে করা হচ্ছে কিছুটা হলেও কাজের গতি সামনের সপ্তাহে কমবে। তবে পরবর্তী মাসে আবার যথারীতি কাজ সম্পন্ন হবে।

Advertisement

প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট নাম্বার তৈরি হয়ে গেলে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষা কর্মীরা অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই সংগ্রহ করে নেবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটি পরবর্তী ক্ষেত্রে আপনার নিজস্ব লগইন আইডি হিসাবে ব্যবহার হতে পারে (WBIFMS)। এবং আপনারা নিজেরা লগইন করেই প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক, সাবস্ক্রিপশন এমাউন্ট, লোন অ্যাপ্লিকেশন ইত্যাদি কাজগুলি করতে পারবেন।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

'নিষ্ঠা' কোর্সকে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করা হল #NISTHA #teachers #westbengal #education
Shorts

'নিষ্ঠা' কোর্সকে শিক্ষকদের জন্য বাধ্যতামূলক করা হল #NISTHA #teachers #westbengal #education

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন জিও-ফেন্সড মোবাইল হাজিরা ব্যবস্থা #biometricattendancee
Shorts

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন জিও-ফেন্সড মোবাইল হাজিরা ব্যবস্থা #biometricattendancee

পশ্চিমবঙ্গের জুনিয়র হাই স্কুল মিশে যেতে পারে হাই স্কুলের সাথে, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কী?
Shorts

পশ্চিমবঙ্গের জুনিয়র হাই স্কুল মিশে যেতে পারে হাই স্কুলের সাথে, শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কী?

রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর! বকেয়া মহার্ঘ ভাতার ৫০% একাউন্টে ঢোকার নির্দেশ
Shorts

রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর! বকেয়া মহার্ঘ ভাতার ৫০% একাউন্টে ঢোকার নির্দেশ

আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার কী হলো? দেখুন আপডেট #dearness_allownce
Shorts

আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার কী হলো? দেখুন আপডেট #dearness_allownce

রাজ্যে চালু হলো ডিজিটাল পেনশন পরিষেবা, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর
Shorts

রাজ্যে চালু হলো ডিজিটাল পেনশন পরিষেবা, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য সুখবর

৮৫% না ১০০%? সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের নতুন প্রস্তাব#DearnessAllowance #westbengal
Shorts

৮৫% না ১০০%? সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যের নতুন প্রস্তাব#DearnessAllowance #westbengal

গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া ডিএ-র সুখবর, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হলফনামায় মিলল ইঙ্গিত
Shorts

গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া ডিএ-র সুখবর, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হলফনামায় মিলল ইঙ্গিত

7th Pay Commission: রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠিত হল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
Shorts

7th Pay Commission: রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন গঠিত হল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

WB DA News: সপ্তম পে কমিশন এবং বকেয়া মেটানোর বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! জানুন বিস্তারিত
Shorts

WB DA News: সপ্তম পে কমিশন এবং বকেয়া মেটানোর বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! জানুন বিস্তারিত