জিপিএফ

Primary Teacher: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন পিএফ (NGIPF) সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট

Update regarding Online PF NGIPF of Primary Teacher
Update regarding Online PF NGIPF of Primary Teacher

Primary Teacher Online PF: পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষক, শিক্ষা কর্মী ও বেশ কয়েকটি অন্যান্য দপ্তরের কর্মীদের অনলাইন প্রভিডেন্ট ফান্ড (NGIPF) সংক্রান্ত কাজ দ্রুত গতিতে চলছে। উচ্চ বিদ্যালয় পর্যায়ে শিক্ষক শিক্ষিকাদের ও শিক্ষা কর্মীদের অনলাইন প্রভিডেন্ট ফান্ডের (Online PF) কাজ বেশ কয়েকটি জেলায় সম্পন্ন হয়ে গেছে। এই সপ্তাহ থেকে আরো কয়েকটি জেলার কাজ শেষ হবে।

উচ্চ বিদ্যালয়ের পর্যায়ে যেসব জেলার কাজ DDO অর্থাৎ DI অফিসে সম্পন্ন হয়েছে তাদের প্রধান শিক্ষকের কাছে আইডি পাসওয়ার্ড (i-OSMS) দেওয়া হয়েছে। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন পিএফ এর কাজ এখনো শুরু হয়নি বলে জানা যাচ্ছে। উচ্চ বিদ্যালয় এর কাজ শেষ হলেই প্রাথমিকের কাজ শুরু হবে।

উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে যেমন DI অফিস থেকে কাজ হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে তা হবে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC) স্তর থেকে। প্রত্যেক জেলার DPSC থেকে প্রাথমিকের প্রত্যেক শিক্ষক শিক্ষিকার প্রভিডেন্ট ফান্ডের নাম্বার জেনারেট করা হবে। এরপর সাব-ইন্সপেক্টর অফ স্কুল (SI) স্তরের কাজ হবে। প্রাথমিক শিক্ষকগণ এসআই অফিস থেকে নিজের নিজের প্রভিডেন্ট ফান্ডের (PF) নাম্বার সংগ্রহ করতে পারবেন।

প্রভিডেন্ট ফান্ডের নাম্বার সংগ্রহ করে রাখতে হবে, কারণ এই নাম্বারটি পরবর্তী ক্ষেত্রে লগইন আইডি হিসেবে ব্যবহার করা হতে পারে। একবার নিজেরা লগইন করলে তারপর সেখান থেকে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চেক, সাবস্ক্রিবশন এর পরিমাণ, অনলাইন এডভান্স বা লোন (PF Loan) ইত্যাদি কাজ নিজেরাই করতে পারবেন।

Advertisement

শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য কর্মচারীদের জন্য WBIFMS এর Non-Government Institutions Provident Fund (NGIPF) মডিউল চালু হয়ে গেলে উপকৃত হবেন এইসব কর্মচারীরা। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিষয়টি এখন যেমন নিজেদের আওতায় নেই। NGIPF চালু হয়ে গেলে এই সকল কর্মচারীরা নিজেরাই নিজেদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase

অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal
Shorts

অন্নপূর্ণা যোজনার এই মাসে আর কাদের টাকা ঢুকতে চলেছে? জানা গেল নতুন তথ্য #annapurnayojona #westbengal