পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দপ্তর পুনর্বণ্টন আদেশ ২০২৬
সারসংক্ষেপ
This West Bengal government order re-allocates ministerial portfolios among Cabinet Ministers, Ministers of State (Independent Charge), and Ministers of State. It supersedes a previous notification from May 13, 2026. The order details which Minister is assigned to specific departments, clarifying government responsibilities.
গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
- This notification re-allocates business among Ministers in the State of West Bengal.
- It is issued in exercise of powers conferred by Article 166(3) of the Constitution of India.
- The order supersedes Department's Notification No. 869-Home (Cons.) dated 13.05.2026.
- A comprehensive schedule lists Cabinet Ministers, Ministers of State (Independent Charge), and Ministers of State along with their assigned departments.
- The re-allocation is for the purposes of the West Bengal Rules of Business.
সরকারি আদেশনামা
मन्यमेव जयते
পশ্চিমবঙ্গ সরকার
স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর
কো-অর্ডিনেশন শাখা
নবান্ন
হাওড়া-711 102
বিজ্ঞপ্তি
নং 1020 - Home(Cons.)/R13A -02/2026, তারিখ 10ই জুন, 2026। - ভারতীয় সংবিধানের 166 অনুচ্ছেদের (3) দফায় প্রদত্ত ক্ষমতাবলে, এবং এই দপ্তরের 13.05.2026 তারিখের বিজ্ঞপ্তি নং 869-Home (Cons.)-কে রদ করে, রাজ্যপাল এতদ্বারা পশ্চিমবঙ্গ রুলস অফ বিজনেস-এর উদ্দেশ্যে নিম্নলিখিত তফসিলের কলাম (2)-এ উল্লিখিত পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রীগণের মধ্যে কলাম (3)-এ উল্লিখিত দপ্তরসমূহের পুনর্বণ্টন করতে সন্তুষ্ট হয়েছেন :-
তফসিল
মন্ত্রিসভার সদস্যগণ:
| ক্রমিক সংখ্যা (1) | মন্ত্রীগণের নাম (2) | দপ্তরসমূহ (3) |
|---|---|---|
| 1 | শ্রী শুভেন্দু অধিকারী | মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী-ভারপ্রাপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এবং অন্যান্য মন্ত্রীদের বণ্টন না করা অন্যান্য দপ্তরসমূহ |
| 2 | শ্রী নিশীথ প্রামাণিক | উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর |
| 3 | শ্রী অশোক কীর্তনীয়া | খাদ্য ও সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তর |
| 4 | শ্রী দিলীপ ঘোষ | পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং কৃষি বিপণন দপ্তর |
| 5 | শ্রী ক্ষুদিরাম টুডু | জনজাতি উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর |
| 6 | শ্রীমতী অগ্নিমিত্রা পাল | নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর |
| 7 | শ্রী দীপক বর্মন | স্কুলশিক্ষা দপ্তর, আবাসন দপ্তর এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এবং বস্ত্রশিল্প দপ্তর |
| 8 | শ্রী তাপস রায় | শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর, সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি সম্পদ দপ্তর |
| 9 | ডাঃ শঙ্কর ঘোষ | সংসদীয় বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর |
| 10 | শ্রী মনোজ কুমার ওঁরাও | বন দপ্তর এবং পরিবেশ দপ্তর |
| 11 | শ্রী অর্জুন সিং | শ্রম দপ্তর এবং পরিবহণ দপ্তর |
| 12 | শ্রী গৌরী শঙ্কর ঘোষ | পশ্চাদপদ শ্রেণি কল্যাণ দপ্তর এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর |
| 13 | শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় | উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর |
| 14 | শ্রী স্বপন দাশগুপ্ত | অর্থ দপ্তর |
| 15 | ডাঃ কল্যাণ চক্রবর্তী | তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর |
| 16 | ডাঃ শারদ্বত মুখার্জি | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর |
| 17 | শ্রী অরূপ কুমার দাস | সেচ ও জলপথ দপ্তর |
| 18 | ডাঃ অজয় কুমার পোদ্দার | জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তর |
| 19 | শ্রী দুধ কুমার মণ্ডল | কৃষি দপ্তর |
রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)
| ক্রমিক সংখ্যা (1) | মন্ত্রীগণের নাম (2) | দপ্তরসমূহ (3) |
|---|---|---|
| 1 | শ্রীমতী মালতী রাভা রায় | নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিয়োজন দপ্তর এবং কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর |
| 2 | শ্রী রাজেশ মাহাতো | প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তর |
| 3 | ডাঃ ইন্দ্রনীল খান | যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দপ্তর |
রাষ্ট্রমন্ত্রী
| ক্রমিক সংখ্যা (1) | মন্ত্রীগণের নাম (2) | দপ্তরসমূহ (3) |
|---|---|---|
| 1 | শ্রী জয়েল মুর্মু | জনজাতি উন্নয়ন দপ্তর এবং সেচ ও জলপথ দপ্তর |
| 2 | ডাঃ হরে কৃষ্ণ বেরা | উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর |
| 3 | শ্রী আনন্দময় বর্মন | পরিবহণ দপ্তর এবং অর্থ দপ্তর |
| 4 | শ্রী অশোক ডিন্ডা | কৃষি বিপণন দপ্তর এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এবং বস্ত্রশিল্প দপ্তর |
| 5 | শ্রী নদিয়ার চাঁদ বাউরি | পূর্ত দপ্তর, পশ্চাদপদ শ্রেণি কল্যাণ দপ্তর |
| 6 | শ্রী বিশাল লামা | স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর |
| 7 | শ্রী সন্তনু প্রামাণিক | খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর |
| 8 | শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র | শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তর |
| 9 | শ্রী উমেশ রাই | সংসদীয় বিষয়ক দপ্তর, নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর |
| 10 | শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী | তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর |
| 11 | শ্রী কৌশিক চৌধুরী | স্কুলশিক্ষা দপ্তর এবং দমকল ও জরুরি পরিষেবা দপ্তর |
| 12 | শ্রী ভাস্কর ভট্টাচার্য | জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং শ্রম দপ্তর |
| 13 | শ্রী দিবাকর ঘরামী | সমবায় দপ্তর, বন দপ্তর এবং পরিবেশ দপ্তর |
| 14 | শ্রী অমিয় কিস্কু | খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর এবং কৃষি দপ্তর |
| 15 | শ্রীমতী কলিতা মাজি | আবাসন দপ্তর |
| 16 | শ্রীমতী গার্গী দাস ঘোষ | বিদ্যুৎ দপ্তর এবং অপ্রচলিত ও নবীকরণযোগ্য শক্তি সম্পদ দপ্তর |
| 17 | আইনজীবী বিরাজ বিশ্বাস | আইন দপ্তর, বিচার দপ্তর এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর |
| 18 | শ্রী দীপঙ্কর জানা | ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তর |
| 19 | শ্রীমতী সুমনা সরকার | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর |
রাজ্যপালের আদেশক্রমে,
স্বাঃ-
মনোজ কুমার আগরওয়াল
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব।
এই আদেশনামায় উল্লেখিত আদেশনামা
- 869-Home(Cons.) Not published on this site 13 May 2026