ডিএ

WB DA News: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা

Nabanna Building
Nabanna Building

WB DA News: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। রাজ্য বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করার সম্ভাবনা প্রবল। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজ্য বাজেট অনুষ্ঠিত হতে চলেছে। এবং সেই বাজেটেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা হবে বলে প্রায় নিশ্চিত ওয়াকিবহল মহল।

রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা ঘোষণা হওয়ার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। কিন্তু জানুয়ারি মাস থেকে কোন মহার্ঘ ভাতা ঘোষণা না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তারা বিভিন্ন আন্দোলন, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন।

গত বছর জানুয়ারি মাসে ৪ শতাংশ ডিএ ঘোষণা হওয়ার পরেও রাজ্য বাজেটে আরো ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল। বাজেটের ঘোষণা অনুযায়ী এই মহার্ঘ ভাতা মে মাস থেকে পাওয়ার কথা হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ও সেই সংক্রান্ত নির্দেশ অনুযায়ী তা এপ্রিল মাস থেকে দেওয়া হয়।

রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এবং ওয়াকিবহল মহল মনে করছেন, এবারের রাজ্য বাজেটে দুই থেকে চার শতাংশের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে। তবে এই পরিমাণ মহার্ঘ ভাতা পেয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বেশিরভাগ অংশই অসন্তুষ্ট থাকবেন। কারণ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে তারা কয়েক বছর ধরে আন্দোলন কর্মসূচি করে চলেছেন। এর সাথে সমান্তরালভাবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটিও চলছে।

Advertisement

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

Census Duty: জনগণনার কাজে যুক্ত কর্মীদের জন্য অন ডিউটি ছুটি ও বিশেষ নিয়ম, জেনে নিন আপনার অধিকার
Shorts

Census Duty: জনগণনার কাজে যুক্ত কর্মীদের জন্য অন ডিউটি ছুটি ও বিশেষ নিয়ম, জেনে নিন আপনার অধিকার

৩০০০ টাকার যোজনা থেকে বাদ সরকারি কর্মীদের পরিবার, তুঙ্গে বিতর্ক #annapurnayojana #westbengal
Shorts

৩০০০ টাকার যোজনা থেকে বাদ সরকারি কর্মীদের পরিবার, তুঙ্গে বিতর্ক #annapurnayojana #westbengal

রাজ্য সরকারের বড় ঘোষণা, এই কর্মীদের ৫০০০ টাকা ভাতা বৃদ্ধির অর্ডার প্রকাশিত হল #Nabanna #WestBengal
Shorts

রাজ্য সরকারের বড় ঘোষণা, এই কর্মীদের ৫০০০ টাকা ভাতা বৃদ্ধির অর্ডার প্রকাশিত হল #Nabanna #WestBengal

অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়ল আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, সরকারি কর্মীদের সদস্যা
Shorts

অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়ল আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, সরকারি কর্মীদের সদস্যা

Madhyamik 2028 Age Limit: ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার বয়সের নিয়ম বদল? বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ
Shorts

Madhyamik 2028 Age Limit: ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার বয়সের নিয়ম বদল? বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

WB Clerical Promotion: ৫০ ঊর্ধ্ব কর্মচারীদের ক্লার্ক পদে প্রমোশন নিয়ে নবান্নের বিরাট নির্দেশিকা
Shorts

WB Clerical Promotion: ৫০ ঊর্ধ্ব কর্মচারীদের ক্লার্ক পদে প্রমোশন নিয়ে নবান্নের বিরাট নির্দেশিকা

Ayushman Bharat Status: অনলাইনে আয়ুষ্মান কার্ডের ডাউনলোড শুরু হল #ayushmanbharat  #westbengal
Shorts

Ayushman Bharat Status: অনলাইনে আয়ুষ্মান কার্ডের ডাউনলোড শুরু হল #ayushmanbharat #westbengal

গরম ও বন্যা পরিস্থিতিতে স্কুলগুলির জন্য শিক্ষা দপ্তরের বড় নির্দেশ, শিক্ষকদের কি করণীয়?
Shorts

গরম ও বন্যা পরিস্থিতিতে স্কুলগুলির জন্য শিক্ষা দপ্তরের বড় নির্দেশ, শিক্ষকদের কি করণীয়?

জমির পরচা ও প্লট তথ্য এখন থেকে বিনামূল্যে পাবেন, প্রকাশ হল বিজ্ঞপ্তি। #ROR #plotinformation
Shorts

জমির পরচা ও প্লট তথ্য এখন থেকে বিনামূল্যে পাবেন, প্রকাশ হল বিজ্ঞপ্তি। #ROR #plotinformation

সপ্তম বেতন কমিশনের কমিটি গঠনের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে চিঠি #7thPayCommission
Shorts

সপ্তম বেতন কমিশনের কমিটি গঠনের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে চিঠি #7thPayCommission