WB Holiday List: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর (Finance Department) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে। গত ২৭শে নভেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি (No. 4188-F(P2)) অনুযায়ী, আগামী বছরে রাজ্য সরকারি দপ্তরে কোন কোন দিন ছুটি থাকবে, তার পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে। আপনি যদি সরকারি কর্মচারী হন বা ব্যাঙ্কে কাজ করেন, তবে এই তালিকাটি আপনার সারা বছরের পরিকল্পনা করতে সাহায্য করবে।
Click Here => Download West Bengal Holiday Colander 2026 (Recommended)
সূচিপত্র
২০২৬ সালের ছুটির তালিকার মূল হাইলাইট
এবারের তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। এন.আই. অ্যাক্ট (N.I. Act) এবং রাজ্য সরকারের নিজস্ব ঘোষণা মিলিয়ে বেশ লম্বা ছুটির তালিকা পেয়েছে কর্মীরা। বিশেষত দুর্গাপুজোর সময় টানা ছুটির সুযোগ থাকছে। তবে, বেশ কিছু জনপ্রিয় উৎসব রবিবার পড়ায় কিছুটা মন খারাপ হতে পারে অনেকের।
নিচে মাস ও তারিখ অনুযায়ী ছুটির তালিকাটি সহজভাবে সাজিয়ে দেওয়া হলো, যাতে আপনারা এক নজরে চোখ বুলিয়ে নিতে পারেন।
জানুয়ারি থেকে ডিসেম্বর: ২০২৬ সালের সম্পূর্ণ ছুটির তালিকা
| তারিখ | বার | উপলক্ষ (Holiday Description) |
|---|---|---|
| ১লা জানুয়ারি | বৃহস্পতিবার | ইংরেজি নববর্ষ |
| ১২ই জানুয়ারি | সোমবার | স্বামী বিবেকানন্দের জন্মদিবস |
| ২২শে জানুয়ারি | বৃহস্পতিবার | সরস্বতী পুজোর আগের দিন |
| ২৩শে জানুয়ারি | শুক্রবার | নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো |
| ২৬শে জানুয়ারি | সোমবার | প্রজাতন্ত্র দিবস |
| ৪ঠা ফেব্রুয়ারি | বুধবার | শবে বরাত |
| ১৪ই ফেব্রুয়ারি | শনিবার | ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস (**) |
| ৩রা মার্চ | মঙ্গলবার | দোলযাত্রা |
| ৪ঠা মার্চ | বুধবার | হোলি |
| ১৭ই মার্চ | মঙ্গলবার | শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস |
| ২০শে মার্চ | শুক্রবার | ঈদুল ফিতরের আগের দিন |
| ২১শে মার্চ | শনিবার | ঈদুল ফিতর (**) |
| ২৬শে মার্চ | বৃহস্পতিবার | রাম নবমী |
| ৩১শে মার্চ | মঙ্গলবার | মহাবীর জয়ন্তী |
| ৩রা এপ্রিল | শুক্রবার | গুড ফ্রাইডে |
| ১৪ই এপ্রিল | মঙ্গলবার | ডঃ বি. আর. আম্বেদকরের জন্মদিবস |
| ১৫ই এপ্রিল | বুধবার | বাংলা নববর্ষ (পয়লা বৈশাখ) |
| ১লা মে | শুক্রবার | মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা |
| ৯ই মে | শনিবার | রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস (**) |
| ২৬শে মে | মঙ্গলবার | ইদুজ্জোহার (বকরি ইদ) আগের দিন |
| ২৭শে মে | বুধবার | ইদুজ্জোহা (বকরি ইদ) |
| ২৬শে জুন | শুক্রবার | মহরম |
| ৬ই জুলাই | সোমবার | ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (বিজ্ঞপ্তি ২২৬৮-এফ(পি২)) |
| ১৬ই জুলাই | বৃহস্পতিবার | রথযাত্রা |
| ১৫ই অগাস্ট | শনিবার | স্বাধীনতা দিবস (**) |
| ২৬শে অগাস্ট | বুধবার | ফতেহা-দোয়াজ-দহম |
| ২৮শে অগাস্ট | শুক্রবার | রাখি বন্ধন |
| ৪ঠা সেপ্টেম্বর | শুক্রবার | জন্মাষ্টমী |
| ১৮ই সেপ্টেম্বর | শুক্রবার | বিশ্বকর্মা পুজো (বিজ্ঞপ্তি ৩৪৪৬-এফ(পি২) অনুযায়ী ১৭ই সেপ্টেম্বরের বদলে) |
| ২২শে সেপ্টেম্বর | মঙ্গলবার | করম পুজো (বিজ্ঞপ্তি ৩৪৭৯-এফ(পি২)) |
| ২রা অক্টোবর | শুক্রবার | গান্ধী জয়ন্তী |
| ১০ই অক্টোবর | শনিবার | মহালয়া (**) |
| ১৫ই অক্টোবর | বৃহস্পতিবার | দুর্গাপুজো (মহা চতুর্থী) |
| ১৬ই অক্টোবর | শুক্রবার | দুর্গাপুজো (মহা পঞ্চমী) |
| ১৭ই অক্টোবর | শনিবার | দুর্গাপুজো (মহা ষষ্ঠী) (**) |
| ১৯শে অক্টোবর | সোমবার | দুর্গাপুজো (মহা অষ্টমী) |
| ২০শে অক্টোবর | মঙ্গলবার | দুর্গাপুজো (মহা নবমী) |
| ২১শে অক্টোবর | বুধবার | দুর্গাপুজো (বিজয়া দশমী) |
| ২২শে – ২৪শে অক্টোবর | বৃহস্পতি – শনি | দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি |
| ২৬শে অক্টোবর | সোমবার | লক্ষ্মী পুজোর অতিরিক্ত ছুটি |
| ৯ই ও ১০ই নভেম্বর | সোম ও মঙ্গল | কালীপুজোর অতিরিক্ত ছুটি |
| ১১ই নভেম্বর | বুধবার | ভ্রাতৃদ্বিতীয়া |
| ১২ই নভেম্বর | বৃহস্পতিবার | ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন |
| ১৬ই নভেম্বর | সোমবার | ছট পুজোর অতিরিক্ত ছুটি |
| ২৪শে নভেম্বর | মঙ্গলবার | গুরু নানকের জন্মদিবস |
| ২৫শে ডিসেম্বর | শুক্রবার | বড়দিন |
দ্রষ্টব্য: (**) চিহ্নিত ছুটিগুলি সেই সমস্ত দপ্তরে প্রযোজ্য যেখানে শনিবার অর্ধদিবস বা পূর্ণ কর্মদিবস হিসেবে গণ্য হয়।
সরকারি বিজ্ঞপ্তি ও পরের সংশোধন
ওপরের তালিকা অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি ও পরে জারি হওয়া সংশোধন অনুযায়ী। সরকারি PDF finance.wb.gov.in-এ:
- বিজ্ঞপ্তি নং 4188-F(P2), তারিখ ২৭.১১.২০২৫: ২০২৬ সালের ছুটির তালিকা (অর্থ দপ্তর, অডিট শাখা)।
- বিজ্ঞপ্তি নং 1814-F(P2), তারিখ ২২.০৫.২০২৬: ইদুজ্জোহা (বকরি ইদ) ২০২৬-এর ছুটির সংশোধন।
- বিজ্ঞপ্তি নং 2268-F(P2), তারিখ ২৩.০৬.২০২৬: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে ৬ই জুলাই ২০২৬ (সোমবার) সরকারি ছুটি।
- মেমো নং 2291-F(P2), তারিখ ২৪.০৬.২০২৬: ১লা জুলাই (ডক্টরস ডে) অর্ধদিবস ছুটি।
- বিজ্ঞপ্তি নং 3446-F(P2), তারিখ ১৪.০৯.২০২৬ ও 3473-F(P2), তারিখ ১৬.০৯.২০২৬: বিশ্বকর্মা পুজোর ছুটি ১৮ই সেপ্টেম্বর (শুক্রবার); ১৭ই সেপ্টেম্বর অফিস খোলা। বিস্তারিত খবর।
- বিজ্ঞপ্তি নং 3479-F(P2), তারিখ ১৬.০৯.২০২৬: করম পুজো উপলক্ষে ২২শে সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) ছুটি।
Click Here => Download West Bengal Holiday Colander 2026 (Recommended)
যেসব ছুটি রবিবার পড়ায় তালিকাভুক্ত হয়নি
দুর্ভাগ্যবশত, ২০২৬ সালে বেশ কয়েকটি প্রধান উৎসব রবিবার পড়েছে, তাই সেগুলি আলাদা করে ছুটির তালিকায় রাখা হয়নি। সেগুলি হলো:
- শিবরাত্রি: ১৫ই ফেব্রুয়ারি
- দুর্গাপুজো (মহা সপ্তমী): ১৮ই অক্টোবর
- লক্ষ্মী পুজো: ২৫শে অক্টোবর
- কালীপুজো: ৮ই নভেম্বর
- ছট পুজো ও বিরসা মুন্ডার জন্মদিন: ১৫ই নভেম্বর
সম্প্রদায় বিশেষে ছুটি (Sectional Holidays)
উপরে উল্লিখিত সাধারণ ছুটি ছাড়াও নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা রাখা হয়েছে:
- ইস্টার স্যাটারডে: ৪ঠা এপ্রিল (শনিবার) – খ্রিস্টান সম্প্রদায়ের জন্য।
- হুল দিবস: ৩০শে জুন (মঙ্গলবার) – আদিবাসী (সাঁওতাল) সম্প্রদায়ের জন্য।
- করম পুজো: এর তারিখ পরে ঘোষণা করা হবে।
ব্যাঙ্ক কর্মচারীদের জন্য ১লা এপ্রিল (বুধবার) বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিং-এর জন্য ছুটি থাকবে, তবে সরকারি অফিস খোলা থাকবে।
এই তালিকাটি পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি নং ৪১৮৮-এফ(পি২)-এর ওপর ভিত্তি করে তৈরি। আপনার অফিসের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির তারিখ মিলিয়ে নেওয়া বাঞ্ছনীয়।









