হেল্থ স্কিম

WBHS Cashless: ৫ লক্ষ ক্যাশলেস সুবিধা ও ভিনরাজ্যে ছাড়ের দাবি রাজ্য কর্মীদের

West Bengal Health Scheme WBHS
West Bengal Health Scheme WBHS

WBHS Cashless: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রকল্প West Bengal Health Scheme (WBHS)-এর সাম্প্রতিক আধুনিকীকরণকে স্বাগত জানিয়েছেন রাজ্যের কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা। Notification No. 70-F(MED)/WB (dated 14.08.2026)-এর মাধ্যমে বিভিন্ন চিকিৎসা প্রসিডিওর, ইনভেস্টিগেশন, ইমপ্ল্যান্ট ও ট্রিটমেন্টের অনুমোদিত রেট পুনর্নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে। এই উদ্যোগের জন্য কর্মচারী মহল থেকে সরকারকে ধন্যবাদ জানানো হলেও, একইসঙ্গে উঠে এসেছে একটি বড় দাবি চিকিৎসার ক্যাশলেস সীমা ২ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হোক।

ভিনরাজ্যে জরুরি চিকিৎসা ও পূর্বানুমতির শর্ত

রাজ্যের বাইরে গিয়ে হঠাৎ অসুস্থ হলে বা দুর্ঘটনায় পড়লে এখন সরকারি কর্মী ও পেনশনভোগীদের দুর্ভোগের সীমা থাকেনা। অভিযোগ, রাজ্যের বাইরে জরুরি চিকিৎসার খরচ ফেরত (রিইম্বার্সমেন্ট) পাওয়া নাকি একপ্রকার দুঃসাধ্য। কারণ? সেই পুরনো নিয়ম- ভিনরাজ্যে চিকিৎসার আগেই চাই প্রশাসনিক পূর্বানুমতি।

এদিকে ছুটি কাটাতে গিয়ে ভিনরাজ্যে আকস্মিক অসুস্থ হয়েছেন, কিন্তু আগাম পারমিশন ছিল না এমন পরিস্থিতিতে ক্লেম পাওয়া যায়না। কর্মী সংগঠনগুলির সোজাসাপ্টা বক্তব্য, বিপদ বলেকয়ে আসে না। তাই রাজ্যের বাইরে জরুরি পরিস্থিতিতে যেকোনো নিবন্ধিত চিকিৎসকের অধীনেই চিকিৎসার সুযোগ দিতে হবে, বাতিল করতে হবে এই আগাম অনুমতির জটিল আইনি ফাঁস।

Advertisement

ক্যাশলেস সীমা ও ৫ লক্ষ টাকার স্বাস্থ্য সুরক্ষার দাবি

বর্তমানে WBHS-এ ইনডোর চিকিৎসার (IPD) জন্য ক্যাশলেস কভারেজের সর্বোচ্চ সীমা বরাদ্দ মাত্র ২ লক্ষ টাকা (তবে অর্থ দপ্তরের Memo No. 32-F(MED)WB সূত্রে পেনশনভোগীদের ক্ষেত্রে বিশেষ রিভিউ ব্যবস্থা চালু আছে)। অন্যদিকে কিন্তু ছবিটা আলাদা। আমজনতার জন্য নিখরচায় চালু থাকা ‘স্বাস্থ্য সাথী’ বা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে কোনো প্রিমিয়াম না দিয়েই পরিবার পিছু বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা মিলছে।

তাহলে প্রিমিয়াম গুনেও সরকারি কর্মচারী ও প্রবীণ পেনশনভোগীরা কেন মাত্র ২ লক্ষ টাকার গণ্ডিতে আটকে থাকবেন? উঠেছে সেই প্রশ্ন। কর্মী সংগঠনগুলো যে মূল দাবিগুলো তুলে ধরেছে, তা এক নজরে:

  • ইনডোর চিকিৎসার সাধারণ ক্যাশলেস সীমা ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে অন্তত ৫ লক্ষ টাকা করতে হবে।
  • সড়ক দুর্ঘটনা বা আশঙ্কাজনক জরুরি অবস্থায় এই ক্যাশলেস ছাড়পত্র অন্তত ১০ লক্ষ টাকা করা জরুরি।
  • ডিডিও স্তরে ওপিডি ক্লেম অনুমোদন করার সর্বাধিক পরিমাণ মাত্র ৫ হাজার টাকা থেকে অন্তত পঞ্চাশ হাজার টাকা এবং ইনডোর ক্লেম অনুমোদন করার সর্বাধিক সীমা পঞ্চাশ হাজার থেকে অন্তত এক লক্ষ টাকা করা উচিত।
  • রাজ্যের সমস্ত নিবন্ধিত বেসরকারি হাসপাতালে WBHS রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া বাধ্যতামূলক করে কড়া আইন প্রণয়ন চাই।
  • কোনো তালিকাভুক্ত (এম্প্যানেল্ড) হাসপাতাল রোগী ফেরালে তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক কড়া পদক্ষেপ নিতে হবে।

রাজ্য সরকারের অর্থ দপ্তর ও মেডিক্যাল সেল যদি কর্মচারীদের এই যুক্তিযুক্ত দাবি মেনে নিয়ে নতুন নির্দেশিকা জারি করে, তবে রাজ্যের লক্ষাধিক পরিবার সরাসরি উপকৃত হবেন।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

অন্নপূর্ণা যোজনার টাকা জমা শুরু, ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে #annapurnayojana
Shorts

অন্নপূর্ণা যোজনার টাকা জমা শুরু, ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে #annapurnayojana

বিশ্বকর্মা পুজোর ছুটি উপলক্ষে আবারো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর #westbengal
Shorts

বিশ্বকর্মা পুজোর ছুটি উপলক্ষে আবারো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর #westbengal

Seba Setu Abhijan: ২-৪ অক্টোবর তিনদিনের শিবির, বিডিও অফিসে মিলবে ১৩+ প্রকল্পের সুবিধা
Shorts

Seba Setu Abhijan: ২-৪ অক্টোবর তিনদিনের শিবির, বিডিও অফিসে মিলবে ১৩+ প্রকল্পের সুবিধা

Viswakarma Puja Holiday: বিশ্বকর্মা পুজোর ছুটি বদলে গেল, নবান্নের নতুন বিজ্ঞপ্তি জারি #holiday
Shorts

Viswakarma Puja Holiday: বিশ্বকর্মা পুজোর ছুটি বদলে গেল, নবান্নের নতুন বিজ্ঞপ্তি জারি #holiday

WB Govt Holiday: সবেতন ছুটি ঘোষণা, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি #holiday #westbengal
Shorts

WB Govt Holiday: সবেতন ছুটি ঘোষণা, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি #holiday #westbengal

CTET পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হলো, সঙ্গে গুরুত্বপুর্ন নির্দেশিকা #ctet #teachers #cbse
Shorts

CTET পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হলো, সঙ্গে গুরুত্বপুর্ন নির্দেশিকা #ctet #teachers #cbse

In-Service TET Notification: TET বিজ্ঞপ্তি চূড়ান্ত নয়, পর্যালোচনায় শিক্ষা দফতর
Shorts

In-Service TET Notification: TET বিজ্ঞপ্তি চূড়ান্ত নয়, পর্যালোচনায় শিক্ষা দফতর

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ
Shorts

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য