সার্ভিস রুলস

E Service Book: ই সার্ভিস বুক সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হল, এই দিনের মধ্যে আপডেট করতে হবে প্রত্যেক কর্মচারীকে

e Service Book
e Service Book

E Service Book: সরকারি সুবিধা গুলি প্রদান করতে ডিজিটালাইজেশন এর কথা উঠলে পশ্চিমবঙ্গ সরকার অন্যান্য রাজ্যের তুলনায় বেশ এগিয়ে আছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের স্যালারি, ছুটি, প্রভিডেন্ট ফান্ড, অবসরকালীন পেমেন্ট সহ সমস্ত পেমেন্ট এখন অনলাইনেই আবেদন, অনুমোদন ও প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের অন্যতম পোর্টাল West Bengal Integrated Finance Management System অর্থাৎ WBIFMS এর মাধ্যমে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এবার এই পোর্টালে ই সার্ভিস বুক আপডেট করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল।

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ই সার্ভিস বুক আপডেট করার প্রধান উদ্দশ্যে হল কর্মচারীর বেতন, ছুটি ও অন্যান্য তথ্য গুলি স্বয়ংক্রিয় ও নির্ভুলভাবে আপডেট করা এবং অবসরকালীন ফাইনাল পেমেন্ট গুলি অর্থাৎ গ্রাচুইটি, কমিউটেড ভ্যালু পেনশন, GPF এর ফাইনাল পেমেন্ট সহজে প্রদান করা। এর সাথে সাথে ই সার্ভিস বুক চালু হয়ে গেলে ভবিষ্যতে ফিজিক্যাল সার্ভিস বুক এর পরিবর্তে ই সার্ভিস বুকের মাধ্যমেই ফাইনাল পেমেন্ট এর অনুমোদন মিলবে।

ই সার্ভিস বুক চালু করার উদ্যেশে এর আগে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেক অফিস এই সংক্রান্ত কাজ সম্পূর্ন করেছে। আবার অনেক অফিসের কাজ বেশ বাকি আছে।

এবার পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে ওই দপ্তরের অধীন সকল কর্মচারীদের ই সার্ভিস বুক আপডেট করতে নির্দেশ দিল। ০১ সেপ্টেম্বর ২০২৩ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। যেখানে বলা হয়েছে, গ্রুপ B, C এবং D কর্মচারীরা নিম্নলিখিত কাজগুলি ২২ সেপ্টেম্বরের মধ্যে যেন সম্পূর্ন করে ফেলে। এই কাজগুলি হল:-

Advertisement

১) ফিজিক্যাল সার্ভিস বুকটি ২২ সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে যথাযথভাবে আপডেট করতে হবে। GISS, ছুটি, ট্রান্সফার, প্রমোশন, নমিনেশন ইত্যাদি তথ্য গুলি যেন সঠিকভাবে আপডেট করা থাকে।

২) অরিজিনাল সার্ভিস বুকটির ডুপ্লিকেট অথবা ফটোকপি প্রত্যেক কর্মচারীকে সংশ্লিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের থেকে প্রত্যায়িত করিয়ে রাখতে হবে।

৩) WBIFMS পোর্টালে লগইন করে প্রত্যেক কর্মচারীকে ফ্যামিলি মেম্বার এন্ট্রি এবং নমিনি ডিক্লারেশন কমপ্লিট করতে হবে 22 সেপ্টেম্বর এর মধ্যে।

৪) প্রত্যেক কর্মচারীকে WBIFMS পোর্টালে নিজস্ব লগইন আইডি ব্যবহার করে ই সার্ভিসবুক (e-Service Book Data Entry) এর তথ্যগুলি এন্ট্রি করে নিতে হবে। তবে এখনই সাবমিট করতে নিষেধ করা হয়েছে স্বাস্থ্য ভবনের এই বিজ্ঞপ্তি মাধ্যমে।

স্বাস্থ্য ভবনের প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ই সার্ভিস বুক প্রস্তুতির জন্য যথাসময়ে বিভাগ অনুযায়ী ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। মনে করা হচ্ছে ই সার্ভিস বুক চালু হয়ে গেলে কর্মচারীদের সার্ভিস বুকের তথ্যগুলি ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ
Shorts

In-Service TET: কর্মরত শিক্ষকদের টেট নিতে পর্ষদ ও SSC-কে নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় মেনে পদক্ষেপ

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike
Shorts

Salary Hike: পার্শ্বশিক্ষকসহ ১৪ পদের বেতন বৃদ্ধি, কাদের কত টাকা বাড়ল?#parateacher #salaryhike

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য
Shorts

Arrear DA: শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ মেটাবে রাজ্য

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers
Shorts

সব শিক্ষকের জন্য বাধ্যতামূলক পিএম ই-বিদ্যা, রিপোর্ট ১৫ সেপ্টেম্বরের মধ্যে #pmebidya #teachers

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে মনিটরিং কমিটির সাথে

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ
Shorts

DA Case: ডিএ মনিটরিং কমিটির সাথে বৈঠকের তারিখ হল, ৫ তারিখের মধ্যে নথি জমার নির্দেশ

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc
Shorts

রাজ্যের সপ্তম বেতন কমিশনের অনলাইন স্মারকলিপি জমা শুরু, ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব চাইল কমিশন #7spc

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal
Shorts

সরকারি চিঠিতে নাম-পদবি ও সিল বাধ্যতামূলক, কড়া নির্দেশ নবান্নের #nabanna #westbengal

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu
Shorts

কৃষকবন্ধু ও পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট এবং টাকা দেওয়ার তারিখ #pmkisan #krishakbandhu

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase
Shorts

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! এসএসসির সময়সীমা বৃদ্ধি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বড় আপডেট #ssccase