[New] 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ ক্যালকুলেটর

Calculate Now!
ডিএ

WB DA Arrear: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ২০১৬-২০১৯ এর সম্পূর্ণ বকেয়া ৩১শে মার্চের মধ্যে

WB DA Arrear: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি বড় সুখবর নিয়ে এলো রাজ্য অর্থ দপ্তর। সম্প্রতি প্রকাশিত একটি সংশোধনী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) আর কোনো কিস্তিতে নয়, বরং সম্পূর্ণটাই আগামী ৩১শে মার্চ, ২০২৬-এর মধ্যে মিটিয়ে দেওয়া হবে। গত ২৩শে মার্চ, ২০২৬ তারিখে প্রকাশিত সংশোধনী বিজ্ঞপ্তি নং 1086-F(P2) এই নির্দেশ দিয়েছে ৷

1086-F(P2) বিজ্ঞপ্তিতে ঠিক কী পরিবর্তন হলো?

এর আগে ১৩ই মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত 996-F(P2) এবং 997-F(P2) বিজ্ঞপ্তিতে সরকার জানিয়েছিল যে, জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ সময়কালের এআইসিপিআই (AICPI) নির্ভর ডিএ বকেয়া দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে—প্রথমটি মার্চ ২০২৬ এবং দ্বিতীয়টি সেপ্টেম্বর ২০২৬-এ । কিন্তু নতুন 1086-F(P2) নির্দেশিকায় পূর্বের সেই সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করা হয়েছে । নতুন নির্দেশিকা অনুযায়ী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী, ফ্যামিলি পেনশনার এবং মৃত কর্মচারীদের ক্ষেত্রে বকেয়া ডিএ/ডিআর ১০০% এককালীন ৩১শে মার্চের আগে দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, মাননীয় সুপ্রিম কোর্টের ৫ই ফেব্রুয়ারি ২০২৬-এর রায়ের (SLP Civil No. 22628-22630/2022) ভিত্তিতে এই বকেয়া প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে ৷

কীভাবে এই বকেয়া টাকা প্রদান করা হবে?

  • গ্রুপ এ, বি এবং সি (Group A, B, C): কর্মরত এই তিন গ্রুপের কর্মচারীদের বকেয়া টাকা সরাসরি তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা করা হবে। জমার তারিখ থেকে ২৪ মাস সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই টাকা অ্যাডভান্স বা ফাইনাল উইথড্রয়ালের জন্য গণনা করা যাবে না, তবে অবসর, মৃত্যু বা পদত্যাগের ক্ষেত্রে এই নিয়ম শিথিলযোগ্য।
  • গ্রুপ ডি এবং পেনশনার (Group D & Pensioners): কর্মরত গ্রুপ ডি কর্মচারী, বর্তমান পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বকেয়া টাকা নগদে সরাসরি তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
  • মৃত কর্মচারীদের ক্ষেত্রে: মৃত কর্মচারীদের বকেয়া ডিএ বা ডিআর তাদের আইনি উত্তরাধিকারী বা এলটিএ (LTA) নমিনিরা পাবেন এবং তা সংশ্লিষ্ট ট্রেজারি, ব্যাঙ্ক বা পিএসএ (PSA) দ্বারা প্রদান করা হবে।
  • প্রাক্তন বা পদত্যাগী কর্মচারী: যে সকল কর্মচারী ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে যোগ্য পরিষেবা দেওয়ার পর পদত্যাগ করেছেন, তারাও এই বকেয়া পাবেন। এর জন্য তাদের শেষ হেড অফ অফিস (HOO)-এর কাছে আবেদন জমা করতে হবে।

ডিডিও-দের (DDOs) জন্য HRMS-WBIFMS আপডেট

১৬ই মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত মেমো নং 1029-F(eGov) অনুযায়ী, রাজ্যের ডিডিও-দের (DDOs) জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করা হয়েছে। ডিডিও-রা HRMS মডিউলের মাধ্যমে এই বকেয়া বিলগুলি তৈরি করবেন। “Arrear/Supplementary -> Tasklist” মেনুর অধীনে কর্মচারী-ভিত্তিক বকেয়া স্টেটমেন্ট পাওয়া যাবে। আগামী ৩১শে মার্চের ডেডলাইন মাথায় রেখে ট্রেজারি বা পিএও (PAO) দ্বারা দ্রুত জিপিএফ-এ ট্রান্সফারের জন্য TR Form 47 এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য বেনিফিসিয়ারি লিস্ট (Beneficiary List) প্রসেস করার নির্দেশ দেওয়া হয়েছে।

Source
West Bengal Finance Department

WBPAY Team

আমাদের প্রতিবেদন গুলি WBPAY Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।
Back to top button