সরকারি কর্মচারী

WB Government Employee: ১৫ বছর এবং ২৪ বছরের বেনিফিট কবে থেকে পাবেন, সঠিক ব্যাখ্যা দেখুন

Nabanna Building
Nabanna Building

WB Government Employee: ৩১ আগস্ট ২০২৩ তারিখ পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের নন ফাংশনাল প্রমোশন (Non-Functional Promotion) এর সময়সীমা আরো কাছে এনেছে। অর্থাৎ এখন ১৬ বছর এবং ২৫ বছরের পরিবর্তে যথাক্রমে ১৫ বছর এবং ২৪ বছরে ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম এর বেনিফিট পাওয়া যাবে। তবে এই বিজ্ঞপ্তি ঘিরে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কর্মচারী মহলে। অনেকেই এ বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন।

যে সমস্ত কর্মচারীর ১৫ বছর চাকরি কাল ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কিন্তু তিনি ১৬ বছরের বেনিফিট পাননি, এই সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে ১৫ বছরের বেনিফিট কবে থেকে পাওয়া যাবে সেই নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একই রকম ভাবে যাদের ২৪ বছর চাকরি জীবন সম্পন্ন হয়েছে এবং ২৫ বছরের বেনিফিট এখনো পাননি তাদের ক্ষেত্রেও একই রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি নম্বর 5100-F(P1)/FA/O/2M/46/23 (N.B) অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের নতুন ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কীম (CAS) কার্যকর হবে ১ আগস্ট ২০২৩ থেকে। এই নোটিফিকেশন অনুযায়ী যে সমস্ত কর্মচারীদের ১৫ বছর বা ২৪ বছর কার্যকাল ১ আগস্ট ২০২৩ এর আগেই সম্পন্ন হয়েছে, তারা ১ আগস্ট ২০২৩ থেকেই ১৫ বছর (15 Years Benefit) এবং ২৪ বছরের বেনিফিট (24 Years Benefit) পাবেন।

উদাহরণ: ধরা যাক একজন কর্মচারী চাকরিতে যোগদান করেছিলেন ১৫ ফেব্রুয়ারি ২০০৮ সালে। এখন উনার ১৫ বছর কার্যকাল পূরণ হচ্ছে ১৫ ফেব্রুয়ারি ২০২৩এ। কিন্তু উনি ওই দিন থেকে ১৫ বছরের বেনিফিট পাবেন না। বরং উনি ১ আগস্ট ২০২৩ থেকে ১৫ বছরে বেনিফিট পাবেন। একই রকম ভাবে ২৪ বছরের বেনিফিটের ক্ষেত্রেও একই রকম নিয়ম কার্যকর হবে।

Advertisement

এছাড়াও কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম এর অন্যান্য যে সমস্ত নিয়ম গুলি আছে সেগুলি যেমন ছিল তেমনই থাকবে। অর্থাৎ ৮ বছরের পর, ১৫ বছরের মধ্যে কোন কর্মচারী যদি ফাংশনাল প্রমোশন পেয়ে থাকেন, যেখানে ওনার বেতন কাঠামো পরিবর্তন হয়েছে তবে তিনি এই বেনিফিট পাবেন না। একই রকম নিয়ম কার্যকর হবে ২৪ বছরের ক্ষেত্রেও।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

গ্র্যান্ট-ইন-এইড কর্মী ও শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট, চার কিস্তিতে মিটবে ডিএ
Shorts

গ্র্যান্ট-ইন-এইড কর্মী ও শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় আপডেট, চার কিস্তিতে মিটবে ডিএ

নবান্নে অনুষ্ঠিত হলো সপ্তম পে কমিশনের প্রথম বৈঠক, কী কী সিদ্ধান্ত নেওয়া হলো? #7thpaycommission
Shorts

নবান্নে অনুষ্ঠিত হলো সপ্তম পে কমিশনের প্রথম বৈঠক, কী কী সিদ্ধান্ত নেওয়া হলো? #7thpaycommission

7th Pay Commission: পরিবারের ইউনিট ৩.৫ থেকে বেড়ে হবে ৫! বেতন কমিশনের কাছে জমা পড়া দাবিপত্র
Shorts

7th Pay Commission: পরিবারের ইউনিট ৩.৫ থেকে বেড়ে হবে ৫! বেতন কমিশনের কাছে জমা পড়া দাবিপত্র

আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি তে কি হলো? জেনে নিন বিস্তারিত #dearness_allownce
Shorts

আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি তে কি হলো? জেনে নিন বিস্তারিত #dearness_allownce

দারুন খবর! আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়ার কনফার্ম তারই জানা গেল
Shorts

দারুন খবর! আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়ার কনফার্ম তারই জানা গেল

আগামীকাল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে, কারা পাবেন এই টাকা?
Shorts

আগামীকাল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে, কারা পাবেন এই টাকা?

আগস্ট মাসের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে ব্যাংক একাউন্টে ঢুকবে? জানা গেল তারিখ
Shorts

আগস্ট মাসের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে ব্যাংক একাউন্টে ঢুকবে? জানা গেল তারিখ

Pending DA Arrears: শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এল বড় সুখবর, জানুন নতুন আপডেট
Shorts

Pending DA Arrears: শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এল বড় সুখবর, জানুন নতুন আপডেট

WB DA Hike: মহার্ঘ ভাতা (DA) বেড়ে হল ৩৮%,প্রকাশিত হলো অফিশিয়াল নির্দেশিকা #dearness_allownce
Shorts

WB DA Hike: মহার্ঘ ভাতা (DA) বেড়ে হল ৩৮%,প্রকাশিত হলো অফিশিয়াল নির্দেশিকা #dearness_allownce

Secondary Teacher TET: মাধ্যমিক শিক্ষকদেরও কি টেট দেওয়া বাধ্যতামূলক? রাজ্যসভায় কেন্দ্র দিল বড় আপডেট
Shorts

Secondary Teacher TET: মাধ্যমিক শিক্ষকদেরও কি টেট দেওয়া বাধ্যতামূলক? রাজ্যসভায় কেন্দ্র দিল বড় আপডেট