চাকরি

[PDF] Primary Teacher Result: প্রকাশিত হল প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল ডাউনলোড করে নিন এক ক্লিকেই

Primary Teacher Result Panel
Primary Teacher Result Panel

Primary Teacher Result Panel: চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। সুপ্রিম কোর্ট থেকে শিক্ষক নিয়োগের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। জানা গেছে, আজকেই মেধা তালিকা প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা বোর্ড। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এ খবর জানা গেছে। প্যানেল প্রকাশ করা হলেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালে মোট ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। গতকাল নিয়োগের ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর তালিকা প্রকাশের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ স্কুল শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে। ২০২২ সালের অক্টোবরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর, প্রাথমিক শিক্ষা পর্ষদ একই বছরের ডিসেম্বর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে।

২০২২ সালে, প্রাথমিকে ১১৭৬৫ টি শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। কিন্তু নিয়োগের ক্ষেত্রে সমস্যা হল D.El.Ed প্রার্থীদের প্রশিক্ষণে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য D.El.Ed পাস করা বাধ্যতামূলক। কিন্তু ২০১৪ টেট পরীক্ষার সময় এই বিষয় বাধ্যতামূলক ছিল না। পরে আদালতের নির্দেশে জটিলতা দেখা দেয়।

এদিকে, পর্ষদের প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে যারা D.El.Ed এর জন্য প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্ত বহাল রাখেন। একই বছরের ২৯ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ । ২০২৩ সালের এপ্রিলে, বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের সমন্বয়ে তৎকালীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বোর্ডের নোটিশ প্রত্যাখ্যান করেছিল। তাদের যুক্তি ছিল, প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শিক্ষক হতে হলে প্রশিক্ষণ শেষ করতে হবে।

Advertisement

সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। বিচারপতি হিমা কোহলি এবং রাজেশ বিন্দালের বেঞ্চ বলেছে, আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ড কোনও মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। এরপর সোমবার সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। কোর্ট জানায়, বোর্ড নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারে।

ডাউনলোড করতে লিঙ্কে ক্লিক করুন: Primary Teacher Recruitment Panel 2022[PDF]

Link 2: Download Primary Teacher Merit List

সরাসরি PDF ফাইল ডাউনলোড করতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোন:

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is a leading financial educator and the founding editor of wbpay.in, specializing in the complex landscape of government payroll systems, including West Bengal State Service Rules (ROPA), Central Government pay commission updates, and national employee financial frameworks like EPF, GPF and Income Tax. With a strong academic background in Finance and over 7 years of deep involvement in… more>>

খরিফ ফসল বীমা: বন্যা ক্ষতিপূরণে রাজ্যের নতুন নির্দেশ, ৩২ লক্ষ কৃষক নথিভুক্ত #pmfby
Shorts

খরিফ ফসল বীমা: বন্যা ক্ষতিপূরণে রাজ্যের নতুন নির্দেশ, ৩২ লক্ষ কৃষক নথিভুক্ত #pmfby

যুবশক্তি প্রকল্পের আবেদন কি শুরু হয়েছে? বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। #yubashakti #westbengal
Shorts

যুবশক্তি প্রকল্পের আবেদন কি শুরু হয়েছে? বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়। #yubashakti #westbengal

WB Scheme: পশ্চিমবঙ্গে আরও একটি নতুন প্রকল্প, ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার
Shorts

WB Scheme: পশ্চিমবঙ্গে আরও একটি নতুন প্রকল্প, ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার

💰 অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? না পেলে এখনই জেনে নিন করণীয়!
Shorts

💰 অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? না পেলে এখনই জেনে নিন করণীয়!

অন্নপূর্ণা যোজনার টাকা জমা শুরু, ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে #annapurnayojana
Shorts

অন্নপূর্ণা যোজনার টাকা জমা শুরু, ১৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে #annapurnayojana

বিশ্বকর্মা পুজোর ছুটি উপলক্ষে আবারো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর #westbengal
Shorts

বিশ্বকর্মা পুজোর ছুটি উপলক্ষে আবারো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর #westbengal

Seba Setu Abhijan: ২-৪ অক্টোবর তিনদিনের শিবির, বিডিও অফিসে মিলবে ১৩+ প্রকল্পের সুবিধা
Shorts

Seba Setu Abhijan: ২-৪ অক্টোবর তিনদিনের শিবির, বিডিও অফিসে মিলবে ১৩+ প্রকল্পের সুবিধা

Viswakarma Puja Holiday: বিশ্বকর্মা পুজোর ছুটি বদলে গেল, নবান্নের নতুন বিজ্ঞপ্তি জারি #holiday
Shorts

Viswakarma Puja Holiday: বিশ্বকর্মা পুজোর ছুটি বদলে গেল, নবান্নের নতুন বিজ্ঞপ্তি জারি #holiday

WB Govt Holiday: সবেতন ছুটি ঘোষণা, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি #holiday #westbengal
Shorts

WB Govt Holiday: সবেতন ছুটি ঘোষণা, অর্থ দফতরের বিজ্ঞপ্তি জারি #holiday #westbengal

CTET পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হলো, সঙ্গে গুরুত্বপুর্ন নির্দেশিকা #ctet #teachers #cbse
Shorts

CTET পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হলো, সঙ্গে গুরুত্বপুর্ন নির্দেশিকা #ctet #teachers #cbse