জিপিএফ

GPF: প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত AG Bengal এর অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ, উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মচারী

New Notice regarding adjustment of missing credit of GPF for WB Govt Employees
New Notice regarding adjustment of missing credit of GPF for WB Govt Employees

GPF notice by AG Bengal: পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করল এজি বেঙ্গল (AG Bengal or AGWB) । নতুন এই নোটিশের ফলে উপকৃত হবেন পশ্চিমবঙ্গের বহু সরকারি কর্মচারীগণ। নোটিশ অনুযায়ী অনলাইনে আবেদন পূরণ করে মিসিং ক্রেডিট (Missing Credit) সংশোধন করা যাবে।

বিজ্ঞপ্তি নং:FM/CH-V/GPF/2023-24/21
প্রকাশের তারিখ:29/08/2023
প্রকাশক:Indian Audit and Accounts Department, Pr. Accountant General (A&E), West Bengal
বিষয়:অনলাইনে জিপিএফ এর মিসিং ক্রেডিট এর এডজাস্টমেন্ট

পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা GPF সংক্রান্ত বিষয়টি ভারত সরকারের CAG এর অধীনস্থ প্রিন্সিপাল একাউন্টেন্ট জেনারেল (A&E), West Bengal এ তত্ত্বাবধানে থাকে। এই অফিস AGWB বা AG Bengal নামে বেশি পরিচিত। জিপিএফ ছাড়াও সরকারি কর্মচারীদের অবসরের সমস্ত বেনিফিট এই অফিস থেকেই প্রত্যয়িত হয়ে আসে।

জানা গেছে, লক্ষাধিক কর্মচারীর জিপিএফ একাউন্টে মিসিং ক্রেডিট আছে। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে মিসিং ক্রেডিট আছে তারা অনলাইনে AGWB এর ওয়েবসাইট এ লগইন করে মিসিং ক্রেডিট সংশোধন করতে পারবেন। এর জন্য উপযুক্ত প্রমাণ হিসাবে যে মাসে মিসিং ক্রেডিট আছে তার আগের মাসের WBIFMS/ HRMS থেকে ডাউনলোড করা পে স্লিপ আপলোড করতে হবে।

GPF Missing Credit Adjustment Order by AGWB
GPF Missing Credit Adjustment Order by AGWB
সূচিপত্র

মিসিং ক্রেডিট কি?

সময় সরকারি কর্মচারীদের বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে জমা করা হয় ওই কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড একাউন্টে। কোন মাসে যদি এমন হয় বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হয়েছে অথবা এরিয়ার হিসেবে পরে কাটানো হয়েছে, কিন্তু ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই কর্মচারীর জিপিএফ একাউন্টে দেখাচ্ছে না। তবে ওই মাসের জি পি এফ মিসিং ক্রেডিট হিসাবে জিপিএফ স্টেটমেন্ট এ দেখাবে।

Advertisement

কিভাবে বুঝবেন আপনার জিপিএফ এ মিসিং ক্রেডিট আছে কিনা?

আপনার জিপিএফ অ্যাকাউন্টে কোন মিসিং ক্রেডিট আছে কিনা বুঝতে হলে সর্বশেষ জিপিএফ একাউন্ট স্টেটমেন্টটি ডাউনলোড করে নিন। কিভাবে ডাউনলোড করবেন তার গার্ড লাইন আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ডাউনলোড করা স্টেটমেন্টের মাঝের ডান দিকে মিসিং ক্রেডিট নামের একটি বক্স পাবেন। ওই বক্সের মধ্যে যদি কোন মাস এবং বছরের নাম উল্লেখ করা থাকে, তবে বুঝবেন ওই মাসে আপনার জিপিএফের মিসিং ক্রেডিট আছে। উদাহরণ স্বরূপ নিচের স্টেটমেন্টটিতে 4/08 (এপ্রিল ২০০৮) এবং 9/14 (সেপ্টেম্বর ২০১৪) এই দুই মাসের টাকা জমা পড়েনি। অর্থাৎ ওই দুই মাস মিসিং ক্রেডিট হয়েছে।

Missing Credit in GPF Account Statement

কিভাবে মিসিং ক্রেডিট সংশোধন করবেন? (How to rectify Missing Credit in GPF?)

মিসিং ক্রেডিট সংশোধন করার জন্য এজি বেঙ্গলের ওয়েবসাইট ওপেন করতে হবে। এবং সেখানে লগইন করতে হবে। আপনি সরাসরি এই লিংকে ক্লিক করে লগইন করতে পারবেন: https://agwb.cag.gov.in/subs/login

প্রথমবারের জন্য ফরগেট পাসওয়ার্ড অপশন ব্যবহার করে লগইন করে নেবেন। মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকলে এখানে ক্লিক করে জেনে নিন কিভাবে জিপি এফ এ মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে।

লগইন করা হয়ে গেলে বামদিকের মেনু থেকে মিসিং ক্রেডিট ক্রেডিট অপশনটি পেয়ে যাবেন। এই অপশনটি ব্যবহার করে আপনি খুব সহজেই জিপিএফ এর মিসিং ক্রেডিট সংশোধন করে নিতে পারবেন।

এই পদ্ধতির সাথে পূর্বের পদ্ধতি অর্থাৎ হার্ডকপি জমা দেওয়াও চালু থাকছে। তবে ইমেইল এর মাধ্যমে পূর্বে যেভাবে মিসিং ক্রেডিট সংশোধন করা যেত সেই সার্ভিস এখন বন্ধ হয়ে যাচ্ছে।

Munmun Bera

Munmun Bera

Munmun Bera is the founder and editor of WBPAY.in. She has a background in finance and more than seven years of work in West Bengal state departmental accounting, including WBIFMS, pay fixation under ROPA 2019, DA, GPF and income tax for salaried employees. She decides what WBPAY.in covers and checks articles before they are published. Articles are drafted with the… more>>

Annapurna Yojana October Payment: ৩,০০০ না ৬,০০০ টাকা কার অ্যাকাউন্টে আসছে?
Shorts

Annapurna Yojana October Payment: ৩,০০০ না ৬,০০০ টাকা কার অ্যাকাউন্টে আসছে?

WBPSC Miscellaneous Answer Key 2024: ২৪ ঘণ্টায় প্রকাশ, আপত্তি ৮ই অক্টোবর পর্যন্ত
Shorts

WBPSC Miscellaneous Answer Key 2024: ২৪ ঘণ্টায় প্রকাশ, আপত্তি ৮ই অক্টোবর পর্যন্ত

চালু হলো ভগিনী নিবেদিতা প্রকল্প, কলেজ পড়ুয়ারা পাবেন ৫০ হাজার টাকা #VoginiNivedia #westbengal
Shorts

চালু হলো ভগিনী নিবেদিতা প্রকল্প, কলেজ পড়ুয়ারা পাবেন ৫০ হাজার টাকা #VoginiNivedia #westbengal

Annapurna Yojana 3000 Taka: পুজোর আগেই কি ঢুকবে অক্টোবরের কিস্তি?
Shorts

Annapurna Yojana 3000 Taka: পুজোর আগেই কি ঢুকবে অক্টোবরের কিস্তি?

WB Awas Yojana 2026: দুর্গাপূজার আগে ২৭,০০০ টাকা ব্যাংকে ঢুকছে
Shorts

WB Awas Yojana 2026: দুর্গাপূজার আগে ২৭,০০০ টাকা ব্যাংকে ঢুকছে

Annapurna Yojana Status: অন্নপূর্ণা যোজনার যোগ্যরা সবাই পাবেন ৩০০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Shorts

Annapurna Yojana Status: অন্নপূর্ণা যোজনার যোগ্যরা সবাই পাবেন ৩০০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

WBIFMS DA 2026: ৩৮% ডিএ চালু 🎉 মাসে বেতন কত বাড়বে জানুন #dearness_allowance
Shorts

WBIFMS DA 2026: ৩৮% ডিএ চালু 🎉 মাসে বেতন কত বাড়বে জানুন #dearness_allowance

Yubashakti Prakalpa 2026: গ্র্যাজুয়েটদের মাসে ৩০০০ টাকা, আবেদন কবে শুরু হবে?
Shorts

Yubashakti Prakalpa 2026: গ্র্যাজুয়েটদের মাসে ৩০০০ টাকা, আবেদন কবে শুরু হবে?

Seba Setu Annapurna Yojana: ক্যাম্পে কি নতুন আবেদন বা টাকা পাওয়া যাবে? #annapurnayojana
Shorts

Seba Setu Annapurna Yojana: ক্যাম্পে কি নতুন আবেদন বা টাকা পাওয়া যাবে? #annapurnayojana

শিক্ষক নিয়োগের পুরনো প্যানেল বাতিল কেন? দেখুন ভিডিও #wbpay #teacherrecruitment #updates
Shorts

শিক্ষক নিয়োগের পুরনো প্যানেল বাতিল কেন? দেখুন ভিডিও #wbpay #teacherrecruitment #updates